ইউক্রেনে নৃশংস হামলা চালিয়ে রাষ্ট্রসংঘের সনদের নীতি লঙ্ঘন! UNGA-তে রাশিয়াকে নিয়ে বিস্ফোরক বাইডেন
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে তীব্র আক্রমণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। সেখানে তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে নিষ্ঠুরভাবে অপ্রয়োজনীয় যুদ্ধ করে রাষ্ট্রসংঘের সনদের মূল নীতিগুলিকে লঙ্ঘন করেছে। রাশিয়ার ইউক্
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে তীব্র আক্রমণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। সেখানে তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে নিষ্ঠুরভাবে অপ্রয়োজনীয় যুদ্ধ করে রাষ্ট্রসংঘের সনদের মূল নীতিগুলিকে লঙ্ঘন করেছে।

রাশিয়ার ইউক্রেনে হামলায় ইউক্রেনের অস্তিত্বের অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আপনি যেই হোন না কেন, সেখানেই থাকেন না কেন, যাতেই বিশ্বাস করুন না কেন, বিষয়টি আপনার রক্তকে ঠান্ডা করে দেবে বলে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ১৪১ টি দেশ একত্রিত হয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপের নিন্গা করেছে বলে জানিয়েছেন বাইডেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউরোপের বিরুদ্ধে পারমানবিক হুমকির পাশাপাশি লড়াইয়ে আরেও সৈন্য নামানোর কথা জানিয়েছেন। এই বিষয়টিও উল্লেখ করে বাইডেন তীব্র নিন্দা করেছেন। এছাড়াও তিনি ইউক্রেনের কিছু অংশ তাদের দেশের সঙ্গে সংযুক্ত করতে রাশিয়ার গণভোটকে জাল গণভোট বলেো উল্লেখ করেছেন।
বাইডেন বলেছেন, আমেরিকা ঠাণ্ডা যুদ্ধ চায় না, চিনের সঙ্গেও সংঘাত চায় না। তিনি বলেছেন, এই যুদ্ধ যে কোনও শর্তে শেষ হোক। কোনও দেশ কোনও দেশের ভূখণ্ড ধখল করতে পারবে না এই শর্তে রাশিয়া ছাড়া সবাই সাক্ষর করেছে বলে উল্লেখ করেছেন বাইডেন। তিনি বলেছেন, বিভিন্ন দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে।
আমেরিকায় প্রে,িডেন্ট এমন একটা সময়ে এই মন্তব্য করেছেন, যখন পুতিন বলেছেন, রাশিয়া তার অঞ্চল রক্ষার জন্য সব উপায় অবলম্বন করবে। তিনি পশ্চিমী দেশগুলিকে পারমানবিক ব্ল্যাকমেলে জড়িত থাকারয় অভিযুক্ত করেছেন।












Click it and Unblock the Notifications