Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওহায়োয় নাইটক্লাবে বন্দুকবাজের হামলা, নিহত ১, আহত ১৩

ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে। এবার নাইটক্লাবে হামলা চলল সিনসিনাটির ওহাইয়োয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

সিনসিনাটি, ২৬ মার্চ : ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে। এবার নাইটক্লাবে হামলা চলল সিনসিনাটির ওহায়োয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

সিনসিনাটি পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোনও কোনও সূত্রে বলা হচ্ছে, এখনও বন্দুকবাজের উপস্থিতি রয়েছে এলাকায়।

ওহাইয়োয় নাইটক্লাবে বন্দুকবাজের হামলা, নিহত ১, আহত ১৩

গুলি চালানোর শব্দ শুনেই ক্যামিও ক্লাব নাইটক্লাবের তরফে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ এখনই কোনও তথ্য জানাতে রাজি হয়নি। গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে।

প্রসঙ্গত, গতবছরে ফ্লোরিডার অরল্যান্ডোয় নাইটক্লাবে হামলা চালিয়ে এক বন্দুকবাজ ৪৯ জনকে হত্যা করে। ঘটনায় আহত হন ৫৩ জন। একজন বন্দুকবাজের দ্বারা সংঘটিত এটাই সবচেয়ে বড় আক্রমণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এই আক্রমণের লক্ষ্য ছিলেন সমকামী গোষ্ঠীর মানুষেরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+