তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ! ক্ষুব্ধ চিন, মিলছে কিসের ইঙ্গিত?
জানুয়ারিতে তাইওয়ানের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সাই ইং-ওয়েন। সাই ইং-ওয়েন চিন বিরোধী বলেই পরিচিত। এদিকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেও করোনা প্রকোপের জেরে তাঁর শপথগ্রহণ করা হয়নি। সেটি হওয়ার কথা আগামী সপ্তাহে। আর তার আগেই মার্কিন রণতরী পারি দিল তাইওয়ান প্রণালি দিয়ে।

চিন বিরোধী সাই ইং
জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ৫৭ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন সাই ইং। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যান কুও-ইয়ুর চেয়ে এই ভোট অনেক বেশি ছিল। চিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করেন সাই ইং। অন্যদিকে হ্যান কুও মনে করেন চিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

তাইওয়ান নিয়ে চিনের দাবি
প্রসঙ্গত, ১৯৪৯ সালে চিনের গৃহযুদ্ধের শেষে তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে চিন। তারা বলে, প্রয়োজন হলে, তাইওয়ানকে জোর করে হলেও চিনের সঙ্গে একীভূত করা হবে। সেই দাবির বিরোধিতায় সরব সাই ইং-ওয়েনকে চিনের আক্রোশ থেকে রক্ষা করতেই আমেরিকার এই রণতরী পাঠানোর কৌশল বলে মনে করা হচ্ছে।

ফরাসি যুদ্ধজাহাজও যায় তাইওয়ানের কৌশলগত প্রণালিতে
এর আগে এপ্রিল মাসের শেষ লগ্নে ফরাসি একটি যুদ্ধজাহাজ তাইওয়ানের কৌশলগত প্রণালির উদ্দেশে পারি দেয়। সেই সময় এক মার্কিন কর্মকর্তা জানান, ইউরোপীয় কোনও দেশের জাহাজ হিসেবে এই বিরল অভিযানকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। এ নিয়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছিল বেজিংয়ে। এবার খোদ আমেরিকা যুদ্ধজাহাজ পাঠানোয় পরিস্থিতি আরও ঘোলাটে হল বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে উত্তেজনা
যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এই অভিযান। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ছেদে অন্যতম মূল কারণ তাইওয়ান। এদিকে বর্তমানে করোনা ভাইরাস নিয়েও ক্রমাগত চিনকে আক্রমণ করছে ওয়াশিংটন। এই আবহে মার্কিন এই যুদ্ধজাহাজ চিনের এত কাছে যাওয়ায় উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তাইওয়ানের অভিযোগ, গত সপ্তাহে তাইওয়ানের আকাশসীমায় চলে এসেছিল চিনের যুদ্ধ বিমান।

দক্ষিণ চিন সাগরে চিন-মার্কিন রেষারেষি
দক্ষিণ চিন সাগরে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ আর চিনের বর্ধিঞ্চু সামরিক শক্তি প্রদর্শন। এরই মধ্যে আমেরিকার এই পদক্ষেপে তাইওয়ানকে নিজেদের ভূ-সীমানার অংশ দাবি করা চিন ক্ষুব্ধ হয়েছে। ব্যস্ত আন্তর্জাতিক জলপথের অংশ তাইওয়ানের এই প্রণালি। এই বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, প্রয়োজনের তাগিদে যেকোনও দেশের জাহাজ এখানে প্রবেশ করতে পারে। তবে উল্লেখ্য বিষয়, তাইওয়ানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই ওয়াশিংটনের।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications