US Presidential Election: মার্কিন মসনদে বসবেন কমলা হ্যারিসই! সফল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ঘিরে হইচই
US Presidential Election: ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও কমলা হ্যারিস (Kamala Harris)। এরই মাঝে নস্ত্রাদামুস (nostradamus) ইতিহাসবিদ অ্যালান লিচম্যানের ভবিষ্যদ্বাণী ঘিরে হইচই। তাঁর দাবি, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে মার্কিন মসনদে বসবেন ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস।
১৯৮৪ সাল থেকে বিগত ১০টি প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ৯টি নির্বাচনেরই সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন লিচম্যান। তাঁর দাবি, ট্রাম্প ও কমলার মধ্যে সব পক্ষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও জয় হবে কমলারই। ১৯৮১-তে নিজের উদ্ভাবন করা সমীক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে মতামতে অনড় লিচম্যান।

সমীক্ষা পদ্ধতিতে ১৩টি ফ্যাক্টর বিবেচনা করেছেন নস্ত্রাদামুস লিচম্যান। ক্ষমতাসীন দলের প্রভাব, আর্থিক অবস্থা, দুর্নীতি, সামাজিক অচলাবস্থা এবং দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বিবেচনা করে এই মতামত জানানো হয়েছে। লিচম্যানের দাবি, এই ফ্যাক্টরগুলির উপর ভিত্তি করে পূর্বেও বিশ্বাসযোগ্য ফলাফল মিলেছে। এবারেও অন্ততপক্ষে ৮টি ফ্যাক্টর বিবেচনা করে দেখা গিয়েছে পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস।
তবে এই ভবিষ্যদ্বাণীর জন্য কম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি লিচম্যানকে। কখনও অশ্লীল মেসেজ, কখনও সরাসরি হুমকি বার্তা এসে পৌঁছেছে লিচম্যানের কাছে। এমনকি পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোস হয়েছে বলে অভিযোগ তাঁর। গত নির্বাচন থেকেই শত্রুর সংখ্যা বেড়েছে বলেও জানান লিচম্যান।
এত কিছু সত্ত্বেও নিজ অবস্থানেই অনড় থেকেছেন লিচম্যান। ভোটের ফলাফলে আমেরিকার বিদেশনীতিও (Foreign Policy of USA) প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি। গাজায় যুদ্ধে বাইডেন (Joe Biden) প্রশাসনের নাক গলানো প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে। তবে বিদেশনীতির আমূল পরিবর্তন হয়ে গেলেও ট্রাম্পের ফিরে আসার বিন্দমাত্র সুযোগ নেই বলেও মত লিচম্যানের।
প্রসঙ্গত, তথ্য বিশেষজ্ঞ হ্যারি এন্টেনের মতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যগুলির ইলেকটোরাল কলেজের (Electoral College) ভোটই হবে নীতি নির্ধারক। ইলেকটোরাল কলেজের মাধ্যমে অনায়াসেই জয়ী হবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। প্রায় ৩০০টিরও বেশি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে জয়ী হবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী।












Click it and Unblock the Notifications