US President Election Security: আমেরিকার ভোটে অশান্তি রুখতে রণসজ্জা! প্যানিক বাটন, ড্রোন-সহ কড়া বন্দোবস্ত

US President Election 2024: রাত পোহালেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে তুঙ্গে প্রস্তুতি সেদেশে। ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ভোটগ্রহণের দিন তো বটেই, ভোট পরবর্তী অশান্তির (Post Poll Violence) আশঙ্কায় আগে থেকেই যুদ্ধকালীন প্রস্তুতি আমেরিকাজুড়ে।

আমেরিকার ভোটে বহুস্তরীয় নিরাপত্তা (Security Measures)। দেশজুড়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রথম স্তরে মোতায়েন থাকবেন স্থানীয় সুরক্ষা আধিকারিকরা (Local Officials)। এমনকি ভোটগ্রহণ কেন্দ্রগুলির আশেপাশের বহুতলগুলিও মুড়ে ফেলা হচ্ছে কড়া নিরাপত্তার চাদরে। বহুতলগুলির ছাদে (Rooftop) রাখা হচ্ছে 'স্নাইপারস্' (Snipers) অর্থাৎ বিশেষ বাহিনীকে।

US police

ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে যাতে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারেন, পাশাপাশি ভোটকর্মীদের সুরক্ষার (Election Workers Safety) কথা ভেবেও আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা। গণনা কেন্দ্রগুলির ছাদেও রাখা হয়েছে বিশেষ বাহিনী। ভোটকর্মীদের জন্য থাকছে প্যানিক বাটন (Panic Button)। প্রত্যেক ভোটগ্রহণ ও গণনাকেন্দ্রের উপরে ড্রোনের (Drones) মাধ্যমেও চলবে নজরদারি।

ভোটের আবহে আমেরিকার রাস্তায় অতিরিক্ত প্যাট্রোলিং অফিসার (Pattroling Officers) মোতায়েন করা হয়েছে। কোনওপ্রকার অশান্তি এড়াতে নেভাদা ও ওয়াশিংটনে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডও। আরিজোনা প্রদেশের স্বরাষ্ট্রসচিবের উপর রয়েছে রাজ্যভিত্তিক ফলাফল প্রকাশের দায়িত্ব। আক্রমণ ঠেকাতে বুলেট প্রুফ জ্য়াকেট পরে ভোটের কাজে নামবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলে পরাজয় মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। একের পর এক মামলা করেন ট্রাম্প। ২০২০ থেকেই বাইডেন বিরোধী আন্দোলন শুরু হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আমেরিকার আইনসভায় হামলা চালান হাজার হাজার ট্রাম্প সমর্থক। তা থেকে শিক্ষা নিয়েই এবারে আরও কড়া বন্দোবস্ত প্রশাসনের।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন রিপাবলিকানদের প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রার্থী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)। ইতিমধ্যেই আগাম ভোটদান (Early Voting) পদ্ধতিতে ভোট দিয়েছেন প্রায় সাড়ে সাত কোটি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+