জঙ্গি হামলার আশঙ্কায় পাকিস্তানি আকাশপথ ব্যবহারে কড়া পদক্ষেপ মার্কিন মুলুকের

পাকিস্তানি আকাশসীমা যাতে সে দেশের বিমান সংস্থাগুলি ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের বিমানের ওপরে জঙ্গি হামলা হতে পারে। এমনটা জানিয়ে দেশীয় বিমান সংস্থাগুলিকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বিমান না ওড়ানোর পরামর্শ দিয়েছে মার্কিন সরকার।

পাকিস্তানি আকাশপথ ব্যবহারে কড়া পদক্ষেপ মার্কিন মুলুকের

সেদেশের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বাণিজ্যিক ও সরকারি বিমানগুলিকে পাকিস্তানের ওপর দিয়ে ওড়ালে জঙ্গিগোষ্ঠী আক্রমণ করতে পারে।

দিন দুয়েক আগেই বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে হামলার ঘটনা ঘটে। কারণ মার্কিন বিমান হামলায় ইরান পন্থী যোদ্ধাদের বেশ কয়েকজন নিহত হয়েছে। তার প্রতিবাদে বিক্ষোভ হামলা চালানো হয়।

মার্কিন বিমান হামলায় পশ্চিম ইরাকে হিজবুল্লা ব্রিগেডের যোদ্ধারা বেশ কয়েকজন নিহত হয়। ইরাকে মার্কিন সেনা যেখানে ঘাঁটি গেড়েছে সেখানে রকেট হামলার পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারস্ট্রাইক করেছিল।

তার পাল্টা হিসেবে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এবং হামলা চালানো হয়। যার ফলে ভেতরে থাকা মার্কিন সেনাকে কাঁদানে গ্যাস ছুড়ছে হয় জনতাকে ছত্রভঙ্গ করতে। তার পরই এদিন সে দেশের বিমান সংস্থাগুলিকে সতর্কবাণী শোনাল ডোনাল্ড ট্রাম্প সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+