ট্রাম্প বনাম বাইডেন, মার্কিন মুলুকে নির্বাচনী ফলাফলের চিত্র বদলে দিচ্ছে এই তিন রাজ্য

জর্জিয়া, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা; এই তিন রাজ্যের ফলাফলের উপর পুরোপুরি নির্ভর করে রয়েছে মার্কিন নির্বাচনের চূড়ান্ত পরিণতি। মার্কিন মুলুকে নির্বাচনী নাটক প্রতি ঘণ্টার ফেরে আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এই আবহে এগিয়ে থেকেও এখনও নির্বাচনে জয় সুনিশ্চিত করতে পারেননি জো বাইডেন। এদিকে এখনও লড়াইতে টিকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সমর্থকরা বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখায়

ট্রাম্পের সমর্থকরা বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখায়

এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে কোথাও ভোট গণনা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে, আবার কোথাও ভোট গণনা জারি রাখার দাবি জানিয়েছে। এছাড়া জালিয়াতির ভিত্তিহীন অভিযোগও বারবার উড়ে উড়ে আসছে সেদেশে।

বাইডেন এগিয়ে থাকলেও ক্রমেই ব্যবধান কমাচ্ছেন ট্রাম্প

বাইডেন এগিয়ে থাকলেও ক্রমেই ব্যবধান কমাচ্ছেন ট্রাম্প

এই পিরিস্থিতিতে মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব। এবং এই ফলাফল পুরোপুরো নির্ভর করে রয়েছে তিনটি রাজ্যের ফলাফলের উপর। এই তিনটি রাজ্য হল, জর্জিয়া, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা। এই তিনটি রাজ্যের মধ্যে দুটিতে জো বাইডেন এগিয়ে থাকলেও তাতে ক্রমেই ব্যবধান কমাচ্ছেন ট্রাম্প।

অ্যরিজোনায় বাইডেনকে ক্রমাগত চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্প

অ্যরিজোনায় বাইডেনকে ক্রমাগত চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্প

একদিকে অ্যরিজোনায় বাইডেনকে ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সে রাজ্যে প্রায় ৯০ শতাংশ ভোটের গণনা সম্পন্ন হওয়ার পরও দুই নেতার মধ্যে ব্যবধানের ফারাক সুস্পষ্ট নয়। এদিকে পেনসিলভেনিয়াতে ট্রাম্প ভোট গণনা বন্ধের দাবি জানিয়ে আদালতে গিয়েছেন। কারণ সেখানে আপাতত ট্রাম্প এগিয়ে থাকলেও জো বাইডেন ডাক যোগে আসা ভোটের নিরিখে ট্রাম্পকে পিছনে ফেলে দিতে পারেন।

জর্জিয়ার লড়াইতে এগিয়ে বাইডেন

জর্জিয়ার লড়াইতে এগিয়ে বাইডেন

জর্জিয়াতে পুরো সময় বাইডেনকে পিছনে ফেলে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বাইডেন ট্রাম্পকে পিছনে ফেলেছেন সেই রাজ্যে। এর অর্থ, বাইডেন আরও কাছে চলে গেলেন হোয়াইট হাউজ দখলের ক্ষেত্রে। ইতিমধ্যেই বাইডেনের ঝুলিতে ২৫৩টি ইলেকটোরাল ভোট রয়েছে। অ্যারিজোনায় বাইডেনের জয় যদি নিশ্চিত হয়ে যায় তাহলে তিনি ২৬৪-তে পৌঁছে যাবেন। তাহলে বাইডেন নেভাদা, জর্জিয়া বা পেনসিলভেনিয়ার যেকোনও একটি জিতলেই নির্বাচনে জিতে যাবেন।

কোন পথে ট্রাম্প ওভাল অফিসে টিকে যেতে পারেন?

কোন পথে ট্রাম্প ওভাল অফিসে টিকে যেতে পারেন?

এদিকে ট্রাম্পকে নিজের গদি বাঁচাতে হলে এই সবকটি রাজ্যই জিততে হবে। তাহলে গিয়ে ২১৪ থেকে ২৭০-এর গণ্ডি পার করতে পারবেন তিনি। এই পরিস্থিতিতে পিছিয়ে থাকলেও তাঁর কাছে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং জর্জিয়া (১৬), পেনসিলভেনিয়া (২০), অ্যারিজোনা (১১) যদি ট্রাম্পের ঝুলিতে যায় তাহলে ২১৪ থেকে তাঁর ইলেকটোরাল ভোটের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬১। এদিকে নর্থ ক্যালোলাইনা (১৫) এবং আলাস্কাতে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। তাহলে ট্রাম্পই ওভাল অফিসে টিকে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+