US election 2024: যুযুধান হ্যারিস ও ট্রাম্প, ৭৭ মিলিয়ন আমেরিকার ভোটার আগেই ভোট দিয়ে ফেলেছেন!
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলছে তুমুল রাজনৈতিক চর্চা। ডোনাল্ড ট্রাম বনাম কমলা হ্যারিস। লড়াই প্রায় শেষ পর্বে চলে এসেছে। একাধিক জায়গায় ভোটাররা স্যুইং করেছেন। এমনই সমীক্ষায় উঠে আসছে।
বাকি জায়গায় আরও প্রচারে জোর দিয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। লড়াইয়ের ময়দায়ে এক সুতো জমিও ছাড়ছে নারাজ দুই প্রার্থী। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস রবিবার মিশিগানে প্রচার করেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তিনটি জায়গায় প্রচার সারেন।

সমীক্ষা বলছে, কমলা হ্যারিস আইওয়াতে এগিয়ে আছেন। ট্রাম্প এখানে গত দুটি নির্বাচনে জয়ী হন। এমন অপ্রত্যাশিত ফলাফলের সম্ভাবনা একাধিক প্রদেশেই থাকছে। এই ইঙ্গিত এবার পাওয়া যাচ্ছে।
ইতিমধ্যে, ৭৭ মিলিয়নেরও বেশি আমেরিকান নির্বাচনের দিনের আগে তাদের ভোট দিয়েছেন। সাম্প্রতিক অতীতে এত হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। এমনই মনে করছে রাজনৈতিক মহল। ৫ নভেম্বর মঙ্গলবার আমেরিকায় নির্বাচন। আমেরিকানরা নভেম্বরের প্রথম সোমবারের পর মঙ্গলবার তাদের ভোট দেয়। যে ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন, তিনি হোয়াইট হাউসে যাবেন। ২০ জানুয়ারি, ২০২৫ সালে এই অনুষ্ঠান হবে। চার বছরের জন্য তিনি আমেরিকার দায়িত্বভার গ্রহণ করবেন।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, কমলা হ্যারিসের প্রতি মহিলাদের সমর্থন রয়েছে। এদিকে ট্রাম্প পুরুষদের সমর্থন পাচ্ছেন। হ্যারিস-ওয়ালজ প্রচার সোমবার হবে। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে প্রচার হবে।
লেডি গাগা, অপরাহ, কেটি পেরি এবং রিকি মার্টিন আজ ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিসের সমাবেশে উপস্থিত হবেন। ক্রিস্টিনা আগুইলেরা আজ লাস ভেগাসে কমলা হ্যারিসের ভোটের জন্য সমাবেশে পারফর্ম করবেন। এমনই মনে করা হচ্ছে। একাধিক রাজ্যে এবার ভোটব্যাঙ্ক দুই তরফেই সুইং হবে। এমনই মনে করা হয়েছে। কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুজনেই সেই সব এলাকায় মাটি আঁকড়ে প্রচার করেছেন।












Click it and Unblock the Notifications