US Election 2024: ভোটারদের সুইং কতটা? ট্রাম্প, হ্যারিস, কে থাকছে এগিয়ে?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টানটান উত্তেজনা। কে এগিয়ে? ডোনাল্ড ট্রাম্প না কী কমলা হ্যারিস? সেই নিয়ে চর্চা চলছে৷ আমেরিকার একাধিক প্রদেশে ভোটব্যাঙ্ক সুইং করে প্রেসিডেন্ট বাছাইকালে। এবারও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে? সেই প্রশ্ন উঠেছে।
পরিসংখ্যান জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু জায়গায় এগিয়ে থাকছেন কমলা হ্যারিসের থেকে৷ রিপাবলিকান প্রার্থী ট্রাম্প উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা, উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়াতে ডেমোক্র্যাটিক হ্যারিসের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন।

অ্যাটলাসইন্টেল এই বিষয়ে সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্প অ্যারিজোনায় ৫২.৩ শতাংশ সমর্থন পেয়েছেন। নেভাদায় ৫১.২ শতাংশ সমর্থন পেয়েছেন। উত্তর ক্যারোলিনায় ৫০.৫ শতাংশ সমর্থন পেয়েছেন ট্রাম্প। এই সব জায়গাতেই কমলা হ্যারিস ৫০ শতাংশের কম মানুষের সমর্থন পেয়েছেন।
একইভাবে, ট্রাম্প জর্জিয়ার ডেমোক্র্যাটদের চেয়ে ৫০.১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে। মিশিগানে ৪৯.৭ শতাংশ, পেনসিলভেনিয়ায় ৪৯.৭ শতাংশ, উইসকনসিনে ৪৯.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। তবে এইসব জায়গায় ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে জোর টক্কর চলেছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও তারা সমীক্ষা চালিয়েছিল৷ তাতে অ্যাটলাসইন্টেলের সমীক্ষা ও ভবিষ্যৎবাণী মিলে যায়। এই কথা বলা হয়েছে৷ এবার কতটা সমীক্ষা অঙ্ক মেলে? সেই চর্চাও চলছে।
সমীক্ষায় কমলা হ্যারিসের দিকেও পাল্লা ভারি আছে কিছু প্রদেশে। লোওয়াতে ডোনাল্ড ট্রাম্প
২০১৬ এবং ২০২০ সালে ভালো ব্যবধানে জিতেছিলেন। তবে এবার সেখানে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন বলে খবর। সেলজার পোল, ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে সমীক্ষা চালায় ৮০৮ জন সম্ভাব্য ভোটারকে নিয়ে। দেখা যায়, প্রবল রিপাবলিকান সমর্থনের প্রদেশ এবার হ্যারিসের দিকে ঝুঁকে রয়েছে।
অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে ভোটে সুইংয়ের সম্ভাবনার কথা সামনে আসছে। আমেরিকা কি প্রথম মহিলা প্রেসিডেন্ট পেতে চলেছে? না কী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে যাবেন? সেই তুল্যমূল্য বিচার চলছেই।












Click it and Unblock the Notifications