১ কোটি অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব! রাষ্ট্রপতি নির্বাচনে প্রাক্কালে নয়া প্রতিশ্রুতি বাইডেনের
১ কোটি অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব! রাষ্ট্রপতি নির্বাচনে প্রাক্কালে নয়া প্রতিশ্রুতি বাইডেনের
নভেম্বরের শুরুতেই রিপাবলিকান পদপ্রার্থী তথা আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মুখসমরে নামছেন ডোমক্র্যাটিক শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন। এদিকে বর্তমানে একাধিক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে আসন্ন নির্বাচনে ট্রাম্পের থেকে অনেকটাই পাল্লা ভারী বাইডেনের। এদিকে ভোটের আগে আর পাঁচটা দেশের মতো প্রতিশ্রুতির বন্য বইতে দেখা যাচ্ছে আমেরিকাতেও।

১ কোটি ১০ লক্ষ অভিবাসীদের নাগরিকত্ব দেওযার প্রতিশ্রুতি
সূত্রের খবর, ক্ষমতায় এলে আমেরিকার শরণার্থী সমস্যার দ্রুত সমাধান করবেন বলে জানিয়েছেন বাইডেন। মসনদে বসার পরেই প্রায় ১ কোটি ১০ লক্ষ অবৈধ ভাবে আমেরিকায় অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানান বাইডেন। আর তার এই ভোট পূর্ব প্রতিশ্রুতির পরেই তুমুল শোরগোল শুরু হয়েছে মার্কিন রাজনীতিক ময়দানে।

অভিবাসী আবেগেই ভোটের ময়দানে বাজিমাতের ছক, অভিযোগ রিপাবলিকানদের
রিপাবলিকানদের অভিযোগ, অভিবাসী সেন্টিমেন্ট কাজে লাগিয়েই ভোটের ময়দানে বাজিমাত করতে চাইছেন বাইডেন। কিন্তু তাতেও তিনি বিশেষ সুবিধা করতে পারবেন না বলেই মত ট্রাম্প সমর্থকদের।অন্যদিকে করোনা মোকাবিলা, মার্কিন অর্থনীতির পুনর্নির্মাণ এবং আগামীতে বিশ্বজুড়ে ফের আমরিকানদের কর্তৃত্ব ও নেতৃত্বকে ফের জোরদারের দাবিকে সামনে রেখেই ট্রাম্পকে টক্কর দিতে চাইছেন বাইডেন।

সীমান্ত সমস্যা নিয়েও একাধিকবার মুখ খুলতে দেখা যায় ডেমোক্র্যাটিক পদপ্রার্থীকে
সম্প্রতি সীমান্ত সমস্যা নিয়েও একাধিকবার মুখ খুলতে দেখা যায় জো বাইডেনকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সীমান্ত সমস্যারও দ্রুত সমাধান করার প্রয়োজন রয়েছে বলে মত বাইডেনের। তাঁর সাফ কথা, "আমাদের যে অভিবাসন সমস্যা রয়েছে তার অবশ্যই মোকাবিলা করতে হবে। আমি ভোটে জিতলেই হোয়াইট হাউস এবং সেনেটে একটি একটি ইমিগ্রেশন বিল পাশ করাবো। যার মাধ্যমে প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ মার্কিন নাগরিকত্ব পাবেন।"

ক্ষমতায় এলে বৈদেশিক নীতি নিয়ে কী বললেন বাইডেন ?
এদিকে ভোটে জিতলে বাইডেন প্রথম ৩০ দিনের বৈদেশিক নীতি ও কার্যপ্রণালী সম্পর্কে জিজ্ঞেস করা হলে বাইডেন বলেন, "এখন থেকে ২১ জানুয়ারির মধ্যে আরও অনেক কিছু ভুল হতে পারে গোটা আমেরিকা জুড়েই। তবে আমি তাতে বিশেষ চিন্তিত নই। আমি শুধু এটা জানি আমাকে দেশ চালানোর দায়ভার দেওয়া হলে বর্তমানে দেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আগামী ৪ বছর আমি তা কাটিয়ে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করব। " এখানেই না থেমে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তোপ দেগে বাইডেন আরও যোগ করেন, " গত কয়েক বছরে দেশের অনেক ক্ষতিই তিনি করেছেন। আমেরিকার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তবে আমার প্রথম কাজই হবে সেই ক্ষতিগুলির মেরামতি করা। "












Click it and Unblock the Notifications