UK General Elections 2024: 'আই অ্যাম সরি...', ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পরাজয়ের দায় নিলেন ঋষি
UK General Elections 2024: রাজার দেশে ঐতিহাসিক পট পরিবর্তন। ব্রিটেনে সাধারণ নির্বাচনে মানুষের রায়ে পরাজয়ের মুখে প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সরকার। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে ৩০০ টিরও বেশি আসন জিততে চলেছে বিরোধী লেবার পার্টি। সুনাকের কনজারভেটিভ পার্টি ৬১ টিতে এগিয়ে রয়েছে।
কার্যত হার স্পষ্ট হতেই পরাজয়ের দায় নিজের কাঁধে নিলেন ভারতীয় বংশদ্ভুত ঋষি। এহেন ফলাফল সামনে আসার পরেই শোনা যাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে যে কোনও মুহূর্তে পদত্যাগ করতে পারেন ঋষি সুনক। ক্ষমা চেয়ে এহেন ফলাফলের দায় নিজের কাঁধে নিয়ে তিনি জানিয়েছেন, সাধারণ নির্বাচন (UK General Elections 2024) লেবার পার্টি এবার জিতছে।

সে দেশের ভাবী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের (Labour Party leader Keir Starmer) সঙ্গে কথা হয়েছে। শান্তিপূর্ণ ভাবেই ক্ষমতা হস্তান্তর হবে। সবপক্ষের শুভেচ্ছা থাকবে বলে জানিয়েছেন ঋষি সুনক।
তাঁর মতে, এভাবেই আগামিদিনে প্রশাসন স্থিতিশীল থাকবে। অন্যদিকে কিয়ের জানিয়েছেন,"ভোটারেরা পরিবর্তনের জন্য প্রস্তুত।"। এমনকি নিজের জয় নিশ্চিত হতেই দেশের মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভাবী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের মানুষ শুরু করেছিলেন সব কিছু। ভোট দিয়েছিলেন। এবার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা। আর এহেন বার্তার পরেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে ব্রিটেনের মানুষ।
United Kingdom Prime Minister Rishi Sunak concedes the general election to Keir Starmer and the Labour Party.
— ANI (@ANI) July 5, 2024
United Kingdom Prime Minister Rishi Sunak says "...The Labour Party has won this general election and I have called Keir Starmer to congratulate him on his victory.… pic.twitter.com/JqxZHJYPbn
গত কয়েকবছরে সে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা সহ একাধিক ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। মানুষের মধ্যে বর্তমান সুনক সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও ভয়ঙ্কর আকার নিয়েছে।আর সেটাই ভোট বাক্সে প্রতিফলন হয়েছে বলে মনে করছেন সে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু তাই নয়, টানা ১৪ বছর ব্রিটেনের ক্ষমতা ছিল কনজারভেটিভ পার্টি। দলের মধ্যে একাধিক ক্ষোভ তৈরি হয়। বিশেষ করে শীর্ষ নেতৃত্বের মধ্যে চরম আকার নেয় ক্ষোভ। সুনকের হারের অন্যতম এটাও একটা কারণ বলে মনে করা হচ্ছে।
তবে আগামিদিনে কিয়ের স্টার্মারকে এই ইস্যুতে রীতিমত চাপে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় কি পদক্ষেপ কিয়ের নেন সেদিকেই তাকিয়ে ব্রিটেনের মানুষ।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications