Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘন্টায় ১৭০ কিমি বেগে আছড়ে পড়তে চলছে টাইফুন! ক্ষয়ক্ষতির আশঙ্কাতে দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘন্টায় ১৭০ কিমি বেগে আছড়ে পড়তে চলছে টাইফুন ছান্তু (Typhoon Chanthu)। যার ফলে ব্যাপক লন্ডভন্ড হওয়ার আশঙ্কা। বিশেষ করে সাংঘাই শহর ও আশেপাশের উপকূলবর্তী এলাকাতে ব্যাপক ধ্বংসলীলা চলতে পারে পারে বলে মনে

সকাল থেকে কালো করে রয়েছে আকাশ! মাঝে মধ্যে চলছে বৃষ্টি। কখনও হালকা তো আবার কখনও ভারী বৃষ্টি চলছে। সঙ্গে প্রবল বেগে বইছে দমকা হাওয়া। কার্যত প্রবল দুর্যোগ আছড়ে পড়ার আগে আতঙ্কের ছবি।

স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘন্টায় ১৭০ কিমি বেগে আছড়ে পড়তে চলছে টাইফুন ছান্তু (Typhoon Chanthu)। যার ফলে ব্যাপক লন্ডভন্ড হওয়ার আশঙ্কা। বিশেষ করে সাংঘাই শহর ও আশেপাশের উপকূলবর্তী এলাকাতে ব্যাপক ধ্বংসলীলা চলতে পারে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আর সেই কারনে এখন থেকে সতর্ক হওয়ার জন্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিনে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

চিনে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

এই টাইফুনের কারনে রবিবার থেকে চিনে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সুপার টাইফুন থেকে 'অতি শক্তিশালী' (strong typhoon) টাইফুনে এটি রূপ নিয়েছে।

তবে এই টাইফুন যখন স্থলভাগে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কিছুটা হলেও কমে যাবে বলে আশাবাদী সে দেশের আবহাওয়াবিদরা। তবে তাঁরা বলছেন টাইফুনের আঘাত হানার ক্ষমতা কমলেও হাওয়ার গতিবেগ অন্তত বেশি হবে। সঙ্গে উপকূল অংশে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানাচ্ছেন চিনের আবহাওয়াবিদরা।

দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ

দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ

প্রতি মুহূর্তে শক্তিশালী ওই টাইফুনের গতিপ্রকৃতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। আর সেই মতো দেশের প্রশাসন থেকে নাগরিককে সতর্ক করে যাচ্ছেন। টাইফুনের কারনে ব্যাপক ক্ষইয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেই কারনে উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে। ঝড়ের তাণ্ডব বন্ধ হয়ে গেলেই দ্রুত উদ্ধারকাজে নামার কথা বলা হয়েছে। পাশাপাশি, উপকূল এলাকা থেকে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জারি হয়েছে বাড়তি সতর্কতা

জারি হয়েছে বাড়তি সতর্কতা

তবে শক্তিশালী এই টাইফুনের কারনে সতর্ক প্রশাসন। সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি শহরের সঙ্গে রেলের যোগাযোগ ব্যবস্থাও ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঝড়ের তান্ডবের আশঙ্কাতে দ্রুত পুডং বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

আপাতত কোনও বিমান উড়ছে না। এ ছাড়া অপর একটি বিমানবন্দর হংকিওতেও ঝড়ের আছড়ে পড়ার আগে থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সাংঘাই শহরই মূলত টাইফুনের আঘাত পেতে পারে বলে আশঙ্কা করা হলেও জিজিয়াং প্রদেশেও জারি হয়েছে বাড়তি সতর্কতা।

নয়টি জেলাতে লাল সতর্কতা জারি

নয়টি জেলাতে লাল সতর্কতা জারি

জানা গিয়েছে, জিজিয়াং প্রদেশের নয়টি জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে। চায়নার দ্বিতীয় বড় বন্দর Ningbo port বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ের কারনে সমস্ত রকম অপারেশন বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে টাইফুনের তাণ্ডব চলাকালীন সমস্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিপদ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে একই ভাবে আরও একটি টাইফুন আছড়ে পড়েছিল চিনে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর সেদিকে তাকিয়ে শিক্ষা নিয়ে আগাম ব্যবস্থা প্রশাসনের তরফে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+