ভারতের উপর চাপ বাড়ানোর ছক! কলকাতায় ডেপুটি হাইকমিশনের প্রধানকে ডেকে নিল বাংলাদেশ
Bangladesh-India: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা! চট্টগ্রাম জেলে গত কয়েকদিন ধরে বন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। আর সেই ঘটনায় ক্ষুব্ধ এপারের সনাতনিরা। হিন্দু সংগঠনগুলির ক্ষোভ আছড়ে পড়েছে কলকাতা এবং আগরতলা ডেপুটি হাইকমিশনে। যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার।
আর এর মধ্যেই আগরতলা এবং কলকাতায় ডেপুটি হাইকমিশনের প্রধানকে ঢাকায় ডেকে নিল বাংলাদেশ। বৃহস্পতিবারই দুই কূটনীতিকে তলব করা হয় বলে দাবি সে দেশের সংবাদমাধের। সেই মতো তাঁরা দেশে ফিরে গিয়েছেন বলে জানা গিয়েছে (Bangladesh-India)।

সে দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম 'প্রথম আলো'তে প্রকাশিত খবর অনুযায়ী, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মহম্মদ আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয় (Bangladesh-India)।
আর তা পাওয়ার পরেই দু'জনেই দেশে ফিরে যান। এহেন পদক্ষেপ ভারত এবং বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ ভাবে আগামী সপ্তাহে ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে। সে বৈঠকে যোগ দিতে বাংলাদেশে যাবেন ভারতের বিদেশ সচিব। এমনটাই জানা গিয়েছে। আর তার আগে বাংলাদেশের এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Bangladesh-India)।
তবে দুই কূটনীতিক ফের ফিরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সে দেশের সংবাদমাধ্যমের দাবি, ঠিক ঘটনা ঘটছে তা বিস্তারিত জানতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকবে আগরতলা এবং কলকাতার কূটনীতিকরা দেশে ফিরতে পারেন। বলে রাখা প্রয়োজন, ওপার বাংলার ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলায় ঢাকা সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে।
হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনা ভালো চোখে নেয়নি নোবেলজয়ীর সরকার। ঘটনায় তড়িঘড়ি ভারতের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়। যদিও ঘটনায় ভারতকে ভিয়েনা চুক্তি মনে করায়। শুধু তাই নয়, সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে কলকাতার ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। একাধিক সনাতনি সংগঠনের নেতৃত্বে সেখানে বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভ দেখানো হয় বিরোধী দলনেতার নেতৃত্বেও। ঘটনার পরেই বাংলাদেশ সরকার বিবৃতি দিয়ে জানায়, কলকাতায় ডেপুটি হাইকমিশনের বিক্ষোভের ঘটনায় কুটনৈতিকরা আতঙ্কিত। নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়। একই সঙ্গে তীব্র উদ্বেগও প্রকাশও (Bangladesh-India) করা হয়।












Click it and Unblock the Notifications