ইলন মাস্কের নয়া নিয়ম চালু, টুইটার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য কত টাকা চার্জ দিতে হবে
টাকা না দিলে আর টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হবে না। টাকা না দিলে টুইটারে অ্যাকাউন্টের পাশে নীল টিক আর দেখা যাবে না। যদিও এই কথা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন টুইটারের সিইও ইলন মাস্ক। তিনি বলেছিলেন, প্রতিটি টুইটার ব্যবহারকারীকে টুইটারে আক্যাউন্ট ভেরিফিকেশনের জন্য় মাসিক একটি চার্জ দিতে হবে। যদি কোনও ব্যবহারকারী সেই সাবস্ক্রিপশন চার্জ না দেন তবে তার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন ব্লু টিক তুলে নেওয়া হবে।

২০ এপ্রিল থেকে সেই প্রক্রিয়াই শুরু করল টুইটার। মাইক্রো ব্লগিং সংস্থার তরফে ভেরিফায়েড সমস্ত অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল ব্লু টিক। ইতিমধ্যে টুইটারের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি টুইটার ব্যবহাকারীকে আক্যাউন্ট ভেরিফিকেশনের জন্য় চার্জ দিতে হবে। যে সকল ব্যক্তি ওয়েবের মাধ্যমে টুইটার ব্যবহার করেন তাঁদের মাসিক ৭ ডলার দিতে হবে। তবে যারা মোবাইলের মাধ্যমে টুইটার ব্যবহার করেন তাঁদের মাসিক ১১ ডলার চার্জ দিতে হবে। ভারতীয় মুদ্রা হিসাবে হিসাব করলে দেখা যাবে ওয়েবের ক্ষেত্রে খরচ পড়বে ৬৫০ টাকা এবং মোবাইলের ক্ষেত্রে ৯০০ টাকা করে খরচ পড়বে।
অনেকের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক তুলে নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন অনেকে সেলেবরাও। শাহরুখ খান, রাহুল গান্ধী থেকে বিরাট কোহলিও। রয়েছেন যোগী আদিত্যনাথও।
বলা বাহুল্য, ২০২২ সালের অক্টোবর মাসে ইলন মাস্ক সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্টে বেশ কিছু পরিবর্তন এনেছেন। সম্প্রতি, টুইটারও ঘোষণা করে যে, পয়লা এপ্রিল থেকে সংস্থা তার আগের ভেরিফায়েড প্রোফাইলগুলি থেকে নীল টিক সরিয়ে দেবে। ব্লু টিক-সহ ভেরিফায়েড প্রোফাইল পেতে হলে মাসে ৮ ডলারের সাবস্ক্রিপশন নিতে হবে।
উল্লেখ্য, ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির সেই কুকুরের ছবি দিয়েই টুইটারের লেগো পরিবর্তন করলেন টুইটারের সিইও। নীল পাখির পরিবর্তে এখন শিবা ইনুর ছবি দেখতে পাবেন সকলে। কুকুরটির ভ্যাবাচ্যাকা খেয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা ছবিটি খুব পছন্দ করছেন নেট নাগরিকরা। তবে টুইটারের অ্যাপের লোগোত কোনও পরিবর্তন হয়নি, তবে এই Doge লোগোটি শুধুমাত্র টুইটারের ওয়েব সংস্করণেই দৃশ্যমান হবে। তবে সেটিও কিন্তু পরে পরিবর্তন করেছেন ইলন মাস্ক।












Click it and Unblock the Notifications