Birthright Citizenship: শুরুতেই ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের! নাগরিকত্ব কেড়ে নেওয়াকে অসংবিধানিক বলল আদালত
Birthright Citizenship: শুরুতেই ধাক্কা! জন্মগতভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। ডোনান্ড ট্রাম্পের (President Donald Trump) সিদ্ধান্তে স্থগিতাদেশ (blatantly unconstitutional) দিল মার্কিন ফেডারেল জাজ। একই সঙ্গে এহেন সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে অসংবিধানিক বলেও ব্যাখ্যা করেছেন জাজ। যা বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি মার্কিন প্রেসিডেন্টের।
তবে মার্কিন ফেডারেল জাজের এহেন নির্দেশ সামনে আসতেই অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গত কয়েকদিন আগেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার (Birthright Citizenship) বাতিল ঘোষণা।

অর্থাৎ, আমেরিকায় জন্মালেই সেদেশের নাগরিকত্ব মিলবে না। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। আর এহেন নির্দেশিকা জারি হতেই আমেরিকা জুড়ে একেবারে হইচই পড়ে যায়। বহু নবজাতকের নাগরিকত্ব (Birthright Citizenship) এই সিদ্ধান্তে কার্যত প্রশ্নের মুখে।
ডেমোক্র্যাটদের দখলে থাকা একাধিক প্রদেশ ডোনাল্ড ট্রাম্পের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে। ১০০ বছরের বেশি সময় ধরে চলে আসা আইন কীভাবে রাতারাতি বদল সম্ভব। এই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয় ওয়াশিংটন, আরিজোনা, ইলিওনিস, ওরেগনের মতো প্রদেশগুলি। আদালতে আবেদনে জানান, সংবিধানকে চ্যালেঞ্জ করছেন প্রেসিডেন্ট। এই বিষয়ে ১৪তম সংবিধানের প্রসঙ্গও তুলে আদালতকে জানান বিষয়টি হস্তক্ষেপ করার জন্য।
মার্কিন ফেডারেল জাজ পুরো বিষয়টি শোনেন এবং এহেন নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। ১৪ দিনের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে এই সময়সীমার মধ্যে নয়া সিদ্ধান্ত অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার (Birthright Citizenship) বাতিল হবে না। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকায় শিশু জন্মালেই নাগরিকত্ব মিলবে না। মা-বাবাকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে। কিংবা গ্রিন কার্ড হোল্ডার অর্থাৎ স্থায়ী বাসিন্দা হলেই আমেরিকার নাগরিকত্ব ওই নবজাতক পাবে বলে জানানো হয়।
যদিও মার্কিন সংবিধান বলছে, আমেরিকার মাটিতে কোনও শিশু জন্মালেই, সে মার্কিন নাগরিক হওয়ার সুযোগ পাবে। এই সংক্রান্ত বিষয়ে স্থগিতাদেশ দিতে গিয়ে এদিন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন মার্কিন ফেডারেল জাজ। কীভাবে এই নির্দেশকে সাংবিধানিক বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, এহেন নির্দেশে যে মাথা ঘুরে যাচ্ছে তাও জজ পর্যবেক্ষণে মন্তব্য করেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের












Click it and Unblock the Notifications