রাষ্ট্রপতির মসনদ খুইয়ে আলাস্কায় জয় ট্রাম্পের! এডিসন রিসার্চের তাক লাগানো তথ্য
মসনদ চলে গিয়েছে। চলে যাচ্ছে হোয়াইট হাউসের বিলাসবহুল আস্তানা। এরপর ফের দেশের সাধারণ নাগরিক হতে চলেছেন ট্রাম্প। এমনই জনমত দিয়েছে আমেরিকা। এদিকে, বিখ্যাত সংস্থা এডিসন রিসার্চ বলছে, রিপাবলিকান ট্রাম্প আলাস্কা থেকে জয় লাভ করেছেন। তাদের প্রজেকশন এমনই দাবি করছে।

তাহলে প্রশ্ন উঠতেই পারে যে এবার কি এই প্রজেকশনের জেরে ফেল পাল্টাাতে পারে মার্কিন নির্বাচনের গতি? উত্তর হবে 'না'। মার্কিন নির্বাচন নিজের তালেই চলবে। গত ৩ নভেম্বর যা পরিণাম এসেছে তাই ধরে রাখবে আমেরিকা। আলাস্কার ৩ টি ইলেকটোরাল ভোট ট্রাম্পের ভাগ্যে গেলেও তা বাইডেনের রাষ্ট্রপতি হওয়ার প্রক্রিয়া আটকাবে না।
আমেরিকয় এর আগে, মূলত মেইল-ইন ভোট গণনা যত এগিয়েছে, তত জয়ের কাছাকাছি এসেছেন জো বাইডেন। অ্যারিজোনাতে এখনও ট্রাম্প লড়াই চালিয়ে গেলেও সেখানে বাইডেনের জয় প্রায় নিশ্চিত বলে জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে যদি বাইডেনের খাতায় অ্যারিজোনাকে না ধরা হয়, তাহলে তাঁর ঝুলিতে ভারী ছিল। সেদিক থেকেই পিছিয়ে যান ট্রাম্প।












Click it and Unblock the Notifications