Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trump Melania Meme Coin: ঘরণীই যখন প্রতিদ্বন্দ্বী! মেলানিয়ার মিম কয়েন লঞ্চ হতেই পিছিয়ে পড়ল ট্রাম্প কয়েন

Trump Coin: সোমবার ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ হোয়াইট হাউসে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট (US President) হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার আগে ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) বা ডিজিটাল মুদ্রার দাম বেড়েছে লাফিয়ে। বিশেষ নজর কেড়েছে মিম কয়েন। ক্রিপ্টো লিগে নবতম দুই সংযোজন হল $TRUMP ও $MELANIA।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (Melania Trump) গত সপ্তাহেই তাদের নিজেদের নামে ওই দুই ক্রিপ্টোকারেন্সি চালু করেছিলেন। এরইমধ্যে ওই দুই ক্রিপ্টোকারেন্সির দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার লঞ্চ হওয়ার ঠিক পরে অফিসিয়াল ট্রাম্প মিম কয়েনের (Meme coin) দাম লাফিয়ে বেড়ে যায়।

trump melania

শীর্ষ ২০টি ক্রিপ্টোর তালিকায় জায়গা করে নিয়েছিল ট্রাম্প কয়েন। বাজারে যার মূল্য দাঁড়িয়েছিল মোট ১৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম ১২০০ কোটিরও বেশি। এরই মধ্যে ২০ জানুয়ারি সোমবার ট্রাম্পের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করা হয়। আর ক্রিপ্টো বাজারে এখন মেলানিয়াই হয়ে গিয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

২৪ ঘণ্টার ট্রাম্প কয়েনের দাম পড়ল ৪০ শতাংশ। ৭৪.০৬ ডলার থেকে তা এসে দাঁড়িয়েছে ৪৪.৮২ ডলারে। তবে দুটি মুদ্রার দাম বাড়লেও সার্বিক লেনদেনে অস্থিরতা (Volatility) লক্ষ্য করা যাচ্ছে।

পাই৪২ এর সিইও অবিনাশ শেখরের মতে, ট্রাম্প ও মেলানিয়া মিম কয়েনেক মতো ফটকা অ্যাসেট বাজারে লিক্যুইডিটিকে বিপথে চালিত করবে। অনেক সমালোচকদের মতে, ট্রাম্প এই মিম কয়েন চালু করে প্রেসিডেন্ট পদ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন।

মিম কয়েন সাধারণত কোনও ভাইরাল কন্টেন্ট হোক বা সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে কোনও ট্রেন্ডিং বিষয় বা আন্দোলন প্রতিবাদকে জনপ্রিয় করতে ব্যবহার করা হয়। তবে এই বিনিয়োগ অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। এর আগে ট্রাম্প নিজেও ক্রিপ্টোকারেন্সিকে 'কেলেঙ্কারি' হিসেবে নিশানা করেছিলেন। ক্রিপ্টোকারেন্সির বিপক্ষে ছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+