চাকরিতে অসংখ্য ছুটি আর তাক লাগানো বেতন! এই সংস্থায় নজর কাড়ছে কোন গেমপ্ল্যান সঙ্গে নিয়ে
কথায় বলে, যে যত অলস, সে তত বুদ্ধি ধরে! সেই হিসাবে মেনে একবার বিল গেটস ও বলেছিলেন, যে তিনি সংস্থায় সবসময় অলস ব্যক্তিদেরই নিযুক্ত করতে পছন্দ করেন। কারণ তাঁর কাছে বুদ্ধিমত্তার দাম অনেক বেশি! আর গেটসের সেই ছকের পথে এগিয়ে গেল নিউজি ল্যান্ডের গেম ডেভেলপমেন্ট সংস্থা 'রকেটওয়েরর্কজ'।

২০১৫ সালে শুরু হয় গেম ডেভেলপমেন্ট সংস্থা 'রকেটওয়েরর্কজ'। ডিন হল -এর হাত ধরে শুরু হয় সংস্থাটি। নিজের সংস্থার ব্যবসায়িক সাফল্যের জন্য ডিন হল চাইছিলেন সবচেয়ে মেধাবী ও বুদ্ধিধর ব্যক্তিত্বদের। ডিন হল মনে করেন, আর বুদ্ধিধর ব্যক্তিত্ব মানেই তাঁদের দিতে হবে 'নিজের জন্য সময়'
। সেই ছকে নিজের সংস্থায় সবচেয়ে ছুটি যাতে সিনিয়র কর্মীরা পান ও তার সঙ্গে যাতে ভালো বেতন পান তার ব্যবস্থা করে দেন সিইও।
ডিন হলের দাবি, কর্মীদের যাবতীয় স্বাচ্ছন্দ্য দেওয়ার একটাই উদ্দেশ্য, আর তা হল নির্দিষ্ট 'কাজ' যেন কর্মীরা অফিসকে দিতে পারেন । মূলত ৩ টি ছকে ভেঙে নিজের ব্যবসায়িক স্ট্র্যাটেজি ঠিক করেছেন ডিন হল। আর এই ব্যবসায়িক স্ট্র্যাটেজি হল, প্রথমত, সংস্থার সবচেয়ে জুনিয়াররা যেন পান উপযুক্ত কাজের পরিবেশ, সঠিক সময়ে আসা ও সঠিক সময়ে যেন তাঁরা অফিস থেকে বেরিয়ে যেতে পারেন সেদিকে লক্ষ্য রাখা। দ্বিতীয়ত, কর্মীদের অংসখ্য ছুটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেক্ষেত্রে শুধুই 'সিক লিভ' কার্যকরী হবে। তৃতীয়ত, সিনিয়র স্টাফদের যেন সংস্থায় অসংখ্য ছুটি কার্যকরী হয় , সেদিকে নজর দেওয়া।












Click it and Unblock the Notifications