ভারতের গরুর ওপরে নির্ভরশীল নয় বাংলাদেশ! পাচার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতের গরুর ওপরে নির্ভরশীল নয় বাংলাদেশ! পাচার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা
গরু পাচার (Cow smuggling) নিয়ে .হাইকোর্টে মামলা। তারপরে তল্লাশি। গ্রেফতার তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিনও সিবিআই জঙ্গিপুর থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গরুপাচারের অভিযোগে। সবমিলিয়ে গরুপাচার নিয়ে সরগরম বাংলার রাজনীতি। তবে নিজের ভারত সফরের আগে গরু পাচার নিয়ে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) জানালেন, ভারতের (India) গরুর ওপরে তেমন নির্ভর করে না বাংলাদেশ।

ভারত সফরের আগে সাক্ষাৎকার
সোমবার ভারতে সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা। তবে তার আগে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানান, ভারত থেকে যাওয়া গরুর ওপরে নির্ভর করে না বাংলাদেশ। সীমান্তে গরু পাচার অনেকটা কমেছে। তবে ভারত বাংলাদেশ সীমান্ত গরু পাচার নিয়ে যা এখনও ঘটে চলেছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

ধৈর্য ধরতে হবে ভারতকে
গরু পাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। সঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, এই পাচার বন্ধ হবে। এব্যাপারে আলোচনা চলছে বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করছে। আবারও আলোচনা হবে। তবে বিষয়টি নিয়ে ভারতকে ধৈর্য ধরতে হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশেই গরুর যোগান বেড়েছে
ভারতের গরুর ওপরে বাংলাদেশের নির্ভরতা কমার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের দেশেরই নিজেস্ব গরু রয়েছে। দেশের গরুর যোগান বাড়ানো হয়েছে। কেননা দেশের অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য তা জরুরি। অর্থাৎ নিজের এই কথার মাধ্যমে শেখ হাসিনা গরু পাচারের কথা মেনে নিয়েও দেশ যে ভারতের গরুর ওপরে নির্ভর করে না সে কথা জানিয়েছেন।
|
মোদী সরকারকে ধন্যবাদ
বাংলাটদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন একাধিক বিষয়ে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হলে ভারত সরকার বাংলাদেশি ছাত্রদের ফিরিয়ে আনে। যে কারণে তিনি মোদী সরকারের প্রশমসা করেছেন। অন্যদিকে করোনা কালে টিকা সরবরাহের জন্যও মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
সাক্ষাৎকারে উঠে এসেছে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গও। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৭১-এর যুদ্ধে ভারতের অবদানের কথা বাংলাদেশ চিরকাল মনে রাখবে। এছাড়াও ১৯৭৫-এ যেসময় হাসিনা নিজের বাবা তথা তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবর রহমান-সহ পরিবারের সদস্যদের হারান, সেই সময় ভারতে তাঁর আশ্রয়ের কথাও স্মরণ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিবেশী ভারতকে তারা বরাবরই বন্ধুত্বের গুরুত্ব দিয়েই দেখেছেন।
তাঁর এবারের সফরে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। গঙ্গার জল ভাগাভাগি সমস্যার সমাধানের পরে বাকি থাকা নদীগুলির জল ভাগাভাগি সমস্যার সমাধান হবে বলে আশাপ্রকাশ করেছেন শেখ হাসিনা।












Click it and Unblock the Notifications