করোনা রুখতে পাকিস্তানকে অর্থসাহায্য বিশ্বব্যাঙ্কের, বরাদ্দ ৫৮৮ মিলিয়ন মার্কিন ডলার

করোনা রুখতে পাকিস্তানকে অর্থসাহায্য বিশ্বব্যাঙ্কের, বরাদ্দ ৫৮৮ মিলিয়ন মার্কিন ডলার

বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে চীনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার পাওয়া শেষ তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩। ইতিমধ্যেই, চরম আতঙ্কে পাকবাসীরা।

করোনা মোকাবিলায় পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ

করোনা মোকাবিলায় পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ

এরমধ্যেই, জরুরী ভিত্তিতে বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাকিস্তানের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে পাকিস্তানের জন্য মোট ৫৮৮ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করে।

মোট ৫৮৮ মার্কিন ডলার বরাদ্দ হল বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফে

মোট ৫৮৮ মার্কিন ডলার বরাদ্দ হল বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফে

সম্প্রতি প্রকাশিত একটি সরকারি বিবৃতি থেকে জানা যাচ্ছে, মহামারী রুখতে পাকিস্তানের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে বিশ্বব্যাংক পাকিস্তানকে মোট ২৩৮ মিলিয়ন মার্কিন ডলার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মোট ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তানে শীঘ্রই দেখা দিতে পারে আর্থিক মন্দা

পাকিস্তানে শীঘ্রই দেখা দিতে পারে আর্থিক মন্দা

করোনা ভাইরাসকে প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এক সংবাদ মাধ্যমে জানান, ‘অন্য দেশের মতো পাকিস্তানে সমস্ত বন্ধ রাখা সম্ভব হবে না। কারণ পাকিস্তান আর্থিক ভাবে অন্য সব দেশের থেকে অনেকটাই অইছিয়ে। যদি সব বন্ধ রাখা হয় তবে, শীঘ্রই দেখা দেবে আর্থিক মন্দা'।তিনি আরও বলেন যে, ‘সব বন্ধ রাখলে পাকিস্তানের মানুষ না খেতে পেয়ে মারা যাবে'। যদিও, ইতিমধ্যেই দেশ জুড়ে লাগু হয়েছে জরুরী অবস্থা, চলছে রোগ মোকাবিলার চেষ্টা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+