আরও একাধিক দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর ভাবনা হোয়াইট হাউসের

আরও একাধিক দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর ভাবনা হোয়াইট হাউসের

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আরও একাধিক দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই তালিকায় প্রায় সাতটি দেশের নাম চূড়ান্ত হয়েছে।

আরও একাধিক দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর ভাবনা হোয়াইট হাউসের

যার মধ্যে সংখ্যাগরিষ্ঠই মুসলিম অধ্যুষিত দেশ। নির্বাচনের বছরে দেশের অভিবাসন নীতিতে আরও স্বচ্ছতা আনতেই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। ২০১৭ সালে এই প্রসঙ্গে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিলো সেটিও নতুন করে পর্যালোচনা করা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

এতে নতুন করে কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। সংবাদ মাধ্যমে একটি বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের দুজন কর্মকর্তা জানান যে দেশ গুলিকে এই তালিকায় সংযোজনার কথা ভাবা হচ্ছে তার বেশির ভাগই মুসলিম অধ্যুষিত দেশ।

২০১৭ সালের শেষের দিকে অনেক মামলা মোকদ্দমার পর ছয় দেশের নাগরিকরদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় আমেরিকার সুপ্রিম কোর্ট। সেখানে মূলত ট্রাম্পের আদেশই বহাল রাখা হয়। বর্তমানে পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ওই মুসলিম দেশগুলির মধ্যে রয়েছে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+