ISIS বধূ ফিরতে চান ইংল্যান্ডে, লড়তে চান জঙ্গি সংগঠনের বিরুদ্ধে
ISIS বধূ ফিরতে চান ইংল্যান্ডে, লড়তে চান জঙ্গি সংগঠনের বিরুদ্ধে
জন্মসূত্রে বাংলাদেশী শামিমা বেগম একসময় ব্রিটিশ নাগরিক ছিলেন৷ পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী ছিলেন শামিমা। এরপর কয়েকবছর আগে হঠাৎই শামিমা ব্রিটেন ছেড়ে সিরিয়া পালিয়ে আসেন। বিয়ে করেন আইএসআইএস জঙ্গি ইয়াগো রিদাইক-কে৷ সে সময় খবরের শিরোনামে ছিলেন শামিমা৷

এরপর অজ্ঞাত কোনও কারণে আইসিস থেকে বেরিয়ে আসেন শামিমা৷ বর্তমানে সিরিয়ারই একটি শরণার্থী শিবিরে রয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে শামিমা জানিয়েছেন সন্ত্রাসবাদ নির্মূল করার লড়াইয়ে ব্রিটেনের হাত শক্ত করতে হতে চান বাংলাদেশের আইএসআইএস বধূ শামিমা বেগম। তিনি এও বলেন ইসলামিক স্টেটে যোগ দেওয়া তাঁর জীবনে সবচেয়ে বড় ভুল৷ আইএসআইএস ক্যাম্পে কাটানোর ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে শামিমা জানিয়েছেন এর থেকে মৃত্যুও ভালো ছিল৷ শামিমার আইএসআইএস যোগ সামনে আসার পরই তাঁর নাগরিকত্ব খারিজ করেছিল ব্রিটেন৷ তাঁকে ফিরিয়ে নেয়নি বাংলাদেশও সম্প্রতি একটি টেলিভিশনে চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে 'সেকেন্ড চান্স'এর আবেদন করেন শামিমা৷ তিমি জানান এই শরণার্থী ক্যাম্পে তাঁর জীবন নষ্ট হচ্ছে কিন্তু তিনি চান ব্রিটেনে গিয়ে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের সৈনিক হতে৷
ঠিক কী বলেছেন শামিমা?
সংবাদমাধ্যমকে শামিমা বলেন, আমি প্রতি মুর্হূতে উপলব্ধি করি আইসিসে যোগ দেওয়ার চেয়ে মৃত্যু অনেক ভালো। আমার এই জঘন্য কাজের কারণে আমি নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত, দুঃখিত, এরচেয় আর বেশি কী বলতে পারি আমি! আমি চাই আমাকে আরও একটা সুযোগ দেওয়া হোক৷ কিন্তু শামিমা যতই আবেদন করুন একবার আইএসআইএস-এ যাওয়া কারও সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখতে রাজী নয় ব্রিটেন। তাই শামিমার আবেদনে সাড়া দেয়নি দেশটি৷
কিন্তু কেনই বা ব্রিটেনের স্বচ্ছন্দপূর্ন জীবন ছেড়ে সিরিয়া পাড়ি দিয়েছিলেন শামিমা? জানা গিয়েছে অবাধ স্বাধীনতা, ধর্ম এবং ক্ষমতার লোভেই আইএসআইএসের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন শামিমা৷ আইএসআইএসের বৌ হিসেবে বেশ কয়েকবছর কাটিয়ে ফিরে এসে শামিমা জানিয়েছেন নরকের চেয়ে ভয়ঙ্করতম ছিল ওই সময়টা৷ তিনি চান আর কেউ যেন ওদের (ISIS) ফাঁদে পা দিয়ে এই ভুল না করেন৷ তাই কিভাবে ব্রেন ওয়াস করে বিশ্বের বিভিন্নপ্রান্তে জঙ্গি নিয়োগ করে আইএসআইএস তা তিনি জানাতে চান ব্রিটিশ সরকারকে এবং তাদের সঙ্গে কাজ করতে চান আইএসআইএস-এর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications