করোনার থাবায় প্রাণ গেল ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুর

করোনার থাবায় প্রাণ গেল ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট বন্ধুর

করোনা থাবায় প্রাণ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তথা অন্যতম পরমর্শদাতা। স্ট্যানলি আই চেরা (৭০) নামে ওই ব্যক্তি রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে।

হোয়াইট হোউসের তরফ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি

হোয়াইট হোউসের তরফ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি

অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পেশ করা হয়নি বলে জানা যাচ্ছে। স্ট্যানলি চেরা ট্রাম্পের ক্ষমতাসীন দল রিপাবলিক পার্টির একজন অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসাবেও সুপরিচিত ছিলেন বলে জানা যাচ্ছে।

রিপাবলিক পার্টির অন্যতম বড় দাতা হিসাবে সুপরিচিতও ছিল চেরার

রিপাবলিক পার্টির অন্যতম বড় দাতা হিসাবে সুপরিচিতও ছিল চেরার

সূত্রের খবর, ২০১৯ সালের নভেম্বর মাসে নিউ ইয়র্ক সিটিতে একটি অনুষ্ঠানে ট্রাম্পকে ‘আমার প্রিয় বন্ধু' বলেও উল্লেখ করতে দেখা যায় চেরাকে। ওই বছরই অপর একটি অনুষ্ঠানে ট্রাম্প তাকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব' হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি রিপাবলিক পার্টির অন্যতম বড় দাতাদের মধ্যেও চেরার বেশ সুপরিচিতিও ছিল।

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ২৪ মার্চ

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ২৪ মার্চ

আমেরিকার নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্পের দুটি নির্বাচনী তহবিলে মোট ৪ লক্ষ ২ হাজার ৮০০ ডলার অনুদানও দিয়েছিলেন চেরা। এদিকে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ২৪ মার্চ চেরাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ে নিজের এক ঘনিষ্ট বন্ধুর করোনা আক্রান্ত হয়ে কোমায় আছে বলে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। কিন্তু চেরা নাম তখনও প্রকাশ্যে আনেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+