Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মালালা 'কাফেরদের এজেন্ট', খুনের হুমকি দিল জঙ্গিরা

মালালা
ইসলামাবাদ, ১২ অক্টোবর: নোবেল পুরস্কার জিতলেও হুমকি পিছু ছাড়ছে না সাহসিনী মালালা ইউসুফজাইয়ের। জঙ্গিরা তাকে আরও একবার খুনের হুমকি দিল। মালালাকে 'কাফেরদের এজেন্ট' বলে বর্ণনা করা হয়েছে।

তালিবানদের মুক্তাঞ্চল পাকিস্তানের স্বাত জেলার মিঙ্গোরা শহরের মেয়ে মালাল ইউসুফজাই। ১৯৯৭ সালের ১২ জুলাই জন্ম এই সাহসিনীর। বেশি কিছু জীবনে চায়নি মালালা। শুধু চেয়েছিল একটু লেখাপড়া করতে। পৃথিবীকে জানতে। কিন্তু তালিবানদের ফতোয়া ছিল, মেয়েরা লেখাপড়া শিখতে পারবে না। জঙ্গিদের হুমকির মুখে যখন স্বাত জেলার অনেক মেয়েই লেখাপড়া ছেড়ে দিচ্ছে, তখন রুখে দাঁড়িয়েছিল মালালা। বদলা নিতে ২০১২ সালের ৯ অক্টোবর বিকেলে তার ওপর হামলা চালায় তালিবান জঙ্গিরা। একদম সামনে থেকে তিন-তিনটি গুলি চালানো হয়। গুরুতর জখম মালালা মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে সুস্থ হয়। এখন সে ব্রিটেনের বার্মিংহামের বাসিন্দা।

আরও পড়ুন: কৈলাসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত মালালা

কিন্তু মালালা নোবেল পাওয়ার পর জঙ্গি সংগঠন জামাত-উল-আহরর তাকে খুনের হুমকি দিয়েছে। এই সংগঠনের মুখপাত্র আহসানুল্লাহ আহসান টুইটারে লিখেছে, "মালালা কাফেরদের এজেন্ট। যারা ইসলামের দুশমন, তাদের জন্য আমরা ছুরি শানিয়ে চকচকে ও ধারালো করে রেখেছি। মালালার মতো চরিত্রদের বোঝা উচিত, আমরা কাফেরদের কুৎসায় ভয় পাই না।"

এখন যারা জামাত-উল-আহরর সংগঠনের মাথায়, তারা এক সময় ছিল তালিবানদের দলে। গত অগস্টে তেহরিক-ই-তালিবান ভেঙে তৈরি হয় জামাত-উল-আহরর। মালালাকে ঠেস দিয়ে আহসানুল্লাহ আহসান আরও লিখেছে, "মালালা বন্দুকের বিরুদ্ধে বড় বড় কথা বলে। কিন্তু সে কি জানে না যে, এই নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা বিস্ফোরক বানিয়েছিল!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+