Donald Trump: এবার ট্রাম্পের রোষানলে ইউরোপ, খুব শিগগিরিই শুল্ক চাপানোর হুমকি! দক্ষিণ আফ্রিকাকে অনুদান বন্ধ
Donald Trump: বিশ্ব বাণিজ্যে শুল্ক যুদ্ধ শুরু করেছে আমেরিকা। মেক্সিকো ও কানাডার উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের (Tariff) ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। চিনের উপরেও ১০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এরপরও থেমে থাকার পরিকল্পনা নেই ট্রাম্পের।
ইউরোপীয় ইউনিয়নের (European Union) উপর খুব শীঘ্রই শুল্ক চাপানো হবে বলে রবিবার ফের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। 'আমেরিকা ফার্স্ট'-এর পথে হাঁটার স্বপ্নে মসনদে বসেই একের পর এক বেনজির সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প।

দু'দিন আগেই ট্রাম্প বলেছিলেন, যারা আমেরিকার ক্ষতি করে, তাদের উপর অত্যধিক হারে শুল্ক চাপানো হবে। ভারত ও চিনের নামও নিতে দেখা গিয়েছিল তাঁকে। আর শনিবারই চিন, কানাডা ও মেক্সিকোর উপর চড়া আমদানি শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক খুর শিগগিরি নিশ্চিতভাবেই চাপানো হবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এতদিন আমেরিকার সুযোগ নিয়েছে বলে অভিযোগ ট্রাম্পের। কোনও সময় উল্লেখ না করলেও ট্রাম্প বলেন খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে এব্যাপারে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
পাল্টা বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। তারা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট যদি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন। তাহলে তারাও চুপ করে বসে থাকবেন না। কড়া প্রতিক্রিয়া জানানো হবে ইউরোপীয় ইউনিয়নের তরফে। ইউরোপীয় ইউনিয়নের উপর নির্বিচারে যারাই শুল্ক চাপাবে, তাদের কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র।
ট্রাম্পের দাবি, এই শুল্ক ব্যবস্থা অবৈধ অভিবাসন ও পাচার রুখতে সহায়ক ভূমিকা নেবে। একইসঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধি ও সরকারের রাজকোষ ভরাতে সহায়ক হবে। যদিও প্রতিশোধ নিতে আমেরিকাকে পাল্টা শুল্ক চাপিয়েছে মেক্সিকো ও কানাডা। অন্যদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থায় ট্রাম্পের এই শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে চিন।
রবিবার ডোনাল্ড ট্রাম্প জানান, কানাডার ও মেক্সিকোর প্রেসিডেন্টদের সঙ্গে সোমবার সকালে এব্যাপারে কথাও বলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পদক্ষেপ ট্রাম্পের। সেদেশে জমি বাজেয়াপ্ত করে একটি নির্দিষ্ট শ্রেণির উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ। আর সেকারণেই দক্ষিণ আফ্রিকায় সমস্ত রকমের মার্কিন অনুদান বন্ধের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications