আংশিক যুদ্ধবিরতির অবসান, চু্ক্তির একদিন পরই ‘যুদ্ধ’ শুরুর বার্তা তালিবানদের
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করার হুমকি দিল তালিবানরা। তালিবানরা আফগান সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করছে বলে হুঙ্কার ছেড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করার হুমকি দিল তালিবানরা। তালিবানরা আফগান সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করছে বলে হুঙ্কার ছেড়েছে। সোমবার তালিবানদের এই হুমকির পর রাষ্ট্রপতি আশরাফ গনি জানান, চুক্তির একদিন পরই এই ঘোষণা করল তালিবানরা।

দোহায় ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহ আগে থেকেই যুদ্ধবিরতির আংশিক সমঝোতা হয়েছিল। চুক্তির পর হিংসা হ্রাস পাবে বলে মনে করা হয়েছিল এবং আশা করা হয়েছিল কার্যক্রম স্বাভাবিক হিসাবে চলতে থাকবে এবার। কিন্তু এই বার্তায় ফের হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা।
তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইউএস-তালিবান চুক্তি অনুসারে, আমাদের মুজাহিদিনরা বিদেশি সেনাদের আক্রমণ করব না, তবে কাবুল প্রশাসন বাহিনীর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, যুদ্ধ শেষ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সরকার।
তিনি আরও যোগ করেন, আমাদের দেশে এখনও পর্যন্ত কোনও বড় হামলার খবর পাওয়া যায়নি। শনিবার চুক্তি স্বাক্ষরের পর থেকে তালিবানরা প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিজয় উদযাপন করে আসছে। এই চুক্তির শর্তাবলী অনুসারে বিদেশি বাহিনী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications