রক্তের হোলিতে মেতেছে তালিবানেরা, সংঘর্ষের মাঝে কান্দাহারে হত বিশ্বখ্যাত ভারতীয় চিত্র সাংবাদিক
রক্তের হোলিতে মেতেছে তালিবানেরা, সংঘর্ষের মাঝে কান্দাহারে হত বিশ্বখ্যাত ভারতীয় চিত্র সাংবাদিক
দিন যত গড়াচ্ছে ক্রমেই হাতের বাইরে যাচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হতেই ক্রমেই বাড়ছে তালিবানি আগ্রাসন। ইতিমধ্যেই দেশের বড় এলাকা নিজেদের দখলে নিয়েছে তালিবানিরা। জায়গায় জায়গায় তালিবানি হানায় মারা যাচ্ছে অগুনতি সেনা-জওয়ানরা। আর এই অস্তির পরিস্থিতির ছবি তুলতেই কান্দাহারে গিয়েছিলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। কিন্তু সংঘর্ষের মাঝে পড়ে অকালে প্রাণ হারালেন তিনি।

এদিকে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ৪৬০টি জেলার মধ্যে ইতিমধ্যেই ২০০টির দখল নিয়েছে তালিবানেরা। একাধিক জেলায় জারি রয়েছে সেনা-তালিবান সংঘর্ষ। এদিকে কয়েকদিন আগেই আফগানিস্তানে গিয়েছিলেন এই বিশ্বখ্যাত চিত্র সাংবাদিক। আফগান সেনার সঙ্গে থেকেই কাজ করছিলেন তিনি। বৃহঃষ্পতিবার কান্দহরের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি।
এরপর থেকে আফগান সেনা শিবিরেই ছিলেন তিনি। শুক্রবার সকালে সেই শিবিরেও ফের হামলা চালায় তালিবানেরা। আর তাতেই মৃত্যু হয় দানিশের। এদিকে দানিশই ছিলেন ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক। আর এই অকাল মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে।
প্রসঙ্গত উল্লেখ্য, মৃত্যুকালে দানিশের বয়স হয়েছিল ৪০। বাড়ি মুম্বইয়ে। পড়াশোনা দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী ইলেকট্রনিক সাংবাদিকতাকে নিজের পেশা হিসাবে বেছে নিলেও কিছুদিনের মধ্যেই চিত্র সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠা পেতে থাকেন। ২০১০ সালে রয়টার্সে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে রয়টার্সের ভারতী. আলোকচিত্রীদের দলটির প্রধানের দায়িত্ব সামলেছেন দানিশ।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications