বাংলাদেশ সফরের শেষ দিনে ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিলেন সুষমা

দু'দিনের সফরে গত বুধবার রাতে এ দেশে আসেন তিনি। ঠাসা কর্মসূচি ছিল এদিনও। সকালে যান ঢাকেশ্বরী মন্দিরে। পুরোহিত মন্ত্রপূত ফুল দিয়ে তাঁকে আশীর্বাদ করেন। ঢাকেশ্বরী মন্দিরের নাটমন্দিরের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তিনি হিন্দিতে ভাষণ দেন। বলেন, "দু'দেশের বন্ধুত্ব খুব গভীর। এটা আরও গভীরতর হবে। সামান্য যে ভুল বোঝাবুঝি আছে, তা দূর করতে আমরা চেষ্টা চালিয়ে যাব। খোলা মন নিয়ে বাংলাদেশে এসেছি। ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে যাচ্ছি।"
মন্দির থেকে তিনি সোজা আসেন সোনারগাঁও হোটেলে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানা এবং মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান। আধ ঘণ্টা তাঁরা কথা বলেন। এর পর আসেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান এবং গওহর রিজভি। সব শেষে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দু'জনে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
শুক্রবার দুপুরে ঢাকা ছাড়ার আগে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, "এই সফর চমৎকার সূচনা। বাংলাদেশ সরকার ও সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা ভারতের সঙ্গে আরও বন্ধুত্ব, ব্যাপক সহযোগিতা ও যোগাযোগ রাখতে আগ্রহী। এই উপলব্ধি নিয়ে আমরা ফিরে যাচ্ছি।"
ভারতের নতুন সরকার পূর্ণ মেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, "সরকার কাজ করে সরকারের সঙ্গে। ভারত সরকার কাজ করবে বাংলাদেশ সরকারের সঙ্গে। বাংলাদেশের ঘরোয়া বিষয়গুলি এ দেশের জনগণকেই সমাধান করতে হবে।"
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications