ইসলামিক কনক্লেভেও ব্রাত্য পাকিস্তান! আমিরশাহীর ডাকে ভারত থেকে যাচ্ছেন সুষমা স্বরাজ
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন রাতেই উড়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহী।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন রাতেই উড়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহী। আবুধাবিতে ওআইসি বা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের কনক্লেভে বিদেশ মন্ত্রীদের উদ্বোধনী সেশনে যোগ দিতে যাচ্ছেন তিনি।

আমিরশাহীর ডাকে সাড়া দিয়েছেন সুষমা। এই কনক্লেভ হবে মার্চের ১ ও ২ তারিখ। এই কনক্লেভে ভারতকে আমন্ত্রণ জানানোয় পাকিস্তান তা বয়কট করেছে।
Delhi: External Affairs Minister Sushma Swaraj emplanes for the UAE. She will attend a conclave of the Organisation of Islamic Cooperation (OIC) there as the Guest of Honour. pic.twitter.com/nMeb72ZomG
— ANI (@ANI) February 28, 2019
ভারত-পাকিস্তানের মধ্যে পুলওয়ামা হামলার পর থেকেই সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। সারা বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাস যোগের কথা ফলাও করে ভারত জানিয়েছে। ফলে বিশ্বের উন্নত দেশগুলি পাকিস্তানকে চেপে ধরেছে। এই অবস্থায় সুষমার আমিরশাহী সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পাকিস্তান সুষমার আমন্ত্রণের কথা জানতে পেরেই অসন্তোষ প্রকাশ করে। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, সুষমা থাকলে সেই অনুষ্ঠানে যেতে পারব না। তা বলে দিয়েছি। তবে ঘটনা হল, কুরেশির আপত্তি সত্ত্বেও সুষমাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে আমিরশাহী। সেই আমন্ত্রণ পেয়েই তিনি উড়ে যাচ্ছে। ব্রাত্য থাকছে পাকিস্তানই।












Click it and Unblock the Notifications