Sunita Williams: মহাকাশে ঝক্কি কাটিয়ে অবশেষে ফেরা, 'ওভারটাইম' করে কত টাকা পাবেন সুনীতারা? জানলে 'থ' হয়ে যাবেন

Sunita Williams: দীর্ঘ ৯ মাসের কিছু বেশি দিন। মহাকাশেই কাটাতে হল ভারতীয় বংশোদ্ভূত নাসার নভশ্চর সুনীতা উইলিয়ামসকে। সঙ্গে আটকে ছিলেন অপর নভশ্চর বুচ উইলমোরও। অবশেষে ২৮৭ দিন পর বুধবার পৃথিবীতে ফিরতে চলেছেন তারা। তবে এতদিন মহাকাশে আটকে থাকলেও অতিরিক্ত বেতনে নামমাত্রই টাকা পাবেন সুনীতারা। দিনে মাত্র ৩৪৭ টাকা অতিরিক্ত পাবেন তারা। যা শুনে অবাক হয়ে যাচ্ছেন আট থেকে আশি।

নাসার কর্মচারীদের সর্বোচ্চ স্তর জিএস-১৫ পে গ্রেডের আওতায় পড়েন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর৷ এই স্তরের কর্মীদের বার্ষিক মূল বেতন হয় ১.০৮ কোটি টাকা থেকে ১.৪১ কোটি টাকা। কিন্তু নাসার মিশনে গিয়ে ফেরার সময় বোয়িং স্টারলাইনার্স মহাকাশযান খারাপ হয়ে যাওয়ায় পৃথিবীতে আর ফিরতে পারেননি সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নয় মাসেরও বেশি সময় থাকতে হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তবে এই ওভারটাইমের জন্য মাত্র ১ লক্ষ টাকা অতিরিক্ত পাবেন দুই নভশ্চর।

SUNITA

হিসেব বলছে প্রায় ৮১ লক্ষ থেকে ১.০৫ কোটি টাকা বেশি পাওয়ার কথা সুনীতাদের। কিন্তু মাত্র ৩৪৭ টাকা করে দৈনিক বেতন হিসেবে দেওয়া হবে তাদের। অর্থাৎ, মহাকাশে ২৮৭ দিন কাটিয়ে মাত্র ১ লক্ষ টাকা বাড়তি পাবেন তারা। উল্লেখ্য, মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন ছাড়তে চলেছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তবে এবারে আর বোয়িং স্টারলাইনার্স নয়। সুনীতাদের আনতে আইএসএসে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট ক্রু ১০।

আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামতে চলেছে সুনীতাদের মহাকাশযান। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে অবতরণ করবেন তারা। ভারতীয় সময় অনুযায়ী তখন ঘড়ির কাঁটায় বাজবে বুধবার ভোর সাড়ে ৩টে। সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের পাশাপাশি ফিরবেন নাসার নভশ্চর নিক হগ ও রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। নাসার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখা যাবে সুনীতাদের প্রত্যাবর্তন।

বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে গত জুনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মাত্র ৮ দিনের অভিযান ছিল। কিন্তু মহাকাশে গিয়ে সুনীতাদের মহাকাশযানে আচমকাই ত্রুটি ধরা পড়ে। লিক হতে থাকে হিলিয়াম। সমস্যা ধরা পড়ে থ্রাস্টারেও। সেই থেকে দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশেই আটকে ছিলেন দুই মহাকাশচারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+