ওয়াঘা সীমান্তের কাছে আত্মঘাতী হামলা, পাকিস্তানে নিহত ৫৫

যে পাকিস্তান এক সময় সন্ত্রাসবাদীদের ঢালাও মদত দিয়েছে এবং এখনও সীমিতভাবে দিয়ে চলেছে, তারাই এখন সেই আঁচে ঝলসাচ্ছে। যতদিন ভারতে জঙ্গিরা রক্ত ঝরাত, ততদিন পাকিস্তান শুধু উল্লাসে ভেসেছে। এখন হাড়ে-হাড়ে টের পাচ্ছে সন্ত্রাসবাদের বিপদ!
পাকিস্তানি পুলিশের দাবি, ওয়াজিরিস্তানে এখন আল কায়েদা ও তালিবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত ১১০০ জঙ্গি নিহত হয়েছে। তার বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
কী হয়েছিল রবিবার সন্ধেবেলা? রোজ গোধূলিতে ওয়াঘা সীমান্তে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেয় ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীরা। তার পর জাতীয় পতাকা নামিয়ে বন্ধ করা হয় সীমান্তের দরজা। এ দিনও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। পাকিস্তানি রেঞ্জার্সরা পতাকা নামিয়ে ফিরছিলেন। সেই সময় ওয়াঘা সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে একটি গাড়ির পার্কিং এরিয়াতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মৃতরা অধিকাংশই সাধারণ মানুষ। নিহতের তালিকায় পাকিস্তানি রেঞ্জার্সের তিন অফিসারও রয়েছেন।
বিস্ফোরণের পর গোটা পাকিস্তান জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়। ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Terror attack in Pakistan near Wagah Border is shocking. I strongly condemn such a dastardly act of terrorism.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/528960828330868736">November 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications