যারাই ক্ষমতায় আসবে...পরিণতি হবে আওয়ামী লীগের মতই! আবারও উত্তাল হবে বাংলাদেশ? কী হবে দেশটার

Bangladesh: বাংলাদেশের মসনদ থেকে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে প্রায় চার-মাস কেটে গিয়েছে! এখনও শান্ত না ওপার বাংলা। একাধিক ইস্যুতে দফায় দফায় উত্তাল হতে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত ব্যর্থ ইউনূস সরকারও। একদিকে দেশকে শান্ত রাখা অন্যদিকে মুল্যবৃদ্ধি, ডুবতে বসা অর্থনীতি।

এর মধ্যেই ভোটের চাপও আসছে। সব মিলিয়ে হিমশিম অবস্থা অন্তবর্তী সরকারের (Bangladesh) । এর মধ্যেই ফের হুঁশিয়ারি।

bangladesh

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহের মন্তব্য, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে, তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে, আওয়ামী লীগের মতই পরিণতি হবে। বেশ কিছু বিষয়কে সামনে রেখে বাংলাদেশের বুকে লাগাতার আন্দোলন চালাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিও জানানো হয়েছে।

এর মধ্যেই ফের একবার হুঁশিয়ারি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়ায়, কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। পরে পথসভায় বক্তব্যও রাখেন। হাসনাত বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না-এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী।

আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না, তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন ওই ছাত্রনেতা। একই সঙ্গে কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এই দাবিতে গত বছরের শেষে শহিদ মঞ্চের সমাবেশের ডাকও দেওয়া হয়। যদিও শেষমেশ ঘোষণাপত্র প্রকাশ হয়নি। এক্ষেত্রে ইউনূস সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবার।

অন্যদিকে বাংলাদেশের বুকে চলতি বছরের জাতীয় নির্বাচন করার দাবি উঠছে। এমনকি মাঝামাঝি সময় ভোট করানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই বলে ইতিমধ্যে দাবি করেছেন বর্ষীয়ান বিএনপি নেতা। আর এর মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+