Srilanka Crisis: রাজাপাক্ষের প্রাসাদে লোকানো বিপুল সম্পদ, টাকা উড়িয়ে উল্লাস জনতার

Srilanka Crisis: রাজাপাক্ষের প্রাসাদে লোকােনা বিপুল সম্পদ, টাকা উড়িয়ে উল্লাস জনতার

উত্তাল গোটা দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রপতি রাজাপাক্ষের প্রাসাদে রীতিমত লুঠ চলছে। অসংখ্য মানুষ ঢুকে পড়েছেন সেখানে। যে প্রাসাদ এতদিন আম জনতার নজরের বাইরে ছিল। যে প্রাসাদে আম জনতার প্রবেশাধিকার ছিল না। সেই প্রাসাদের এখন দখল নিয়েছে আম জনতা। সুইমিং পুল, বাগান, ড্রয়িং রুম থেকে শুরু করে মিটিং রুম সর্বত্র আম জনতার দরবার চলছে। ২০০ বছরের পুরনো এই প্রাসাদ এখন আম জনতার দখলে। জানা গিয়েছে রাজাপাক্ষের প্রাসাদে গোপন কুঠুরির সন্ধান মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা।

রাজাপাক্ষের প্রাসাদ দখল

রাজাপাক্ষের প্রাসাদ দখল

গতকাল দুপুর থেকে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে। কলোম্বোয় রাজাপাক্ষের প্রাসাদে ঢুকে পড়েছেন হাজার হাজার জনতা। তাঁরা এক প্রকার দখল নিয়েছেন রাজাপাক্ষের প্রাসাদ। সেখানে অগ্নিসংযোগ থেকে শুরু করে লুঠ চলছে গতকাল সারাদিন। রাজার সাজানো প্রাসাদ মুহুর্তে আম জনতার দখলে চলে গিয়েছে। রবিবার সকাল থেকে সেখানে হাজির হয়েছেন অসংখ্য মানুষ। কউ কৌতুহলে সেখানে হাজির হয়েছে। প্রাসাদের সর্বত্র আম জনতা বিচরণ করতে শুরু করেছে।

প্রাসাদে কোটি কোটি টাকার হদিশ

প্রাসাদে কোটি কোটি টাকার হদিশ

রাজাপাক্ষের প্রাসাদে কোটি কোটি টাকার হদিশ মিলেছে। রাজাপাক্ষের প্রসাদে একাধিক গোপন কুঠুরির সন্ধান মিলেছে। সেখানে প্রচুর টাকা লুকিয়ে রাখা রয়েছে বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। ততে রাজাপাক্ষের প্রাসাদে টাকার গোপন কুঠুরির সন্ধান দেখা গিয়েছে। টাক ওড়াতে দেখা গিয়েছে অনেকে। সোশ্যল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে একাধিক ভিডিও। রাজপ্রাসাদে পার্টি করার জন্য ডাকা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে।

গ্রেফতার ৩

গ্রেফতার ৩

শ্রীলঙ্কার রাজ প্রাসাদে হামলা চালানোর ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজাপাক্ষের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে অসংখ্য ব্যক্তিকে। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির চেয়ারে বসে ছবি শেয়ার করছে তারা। ১৩ জুলাই পর্যন্ত তাঁরা বিক্ষোভ দেখাতে থাকবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। রাষ্ট্রপতির সচিবালয়েও বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে। আপাতত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন স্পিকার। এদিকে আজই সরকার গঠনের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি।

প্রেসিডেন্টের প্রাসাদে মহাভোজ

প্রেসিডেন্টের প্রাসাদে মহাভোজ

বিক্ষুব্ধরা স্লোগান তুলেছেন এখানে আসুন আর মহাভোট সারুন। প্রেসিডেন্টের প্রাসাদে মহাভোট সারতে চলে আসুন। এদিকে আন্তর্জাতিক মহলেও শ্রীলঙ্কাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সবদেশই উদ্বেগ প্রকাশ করেছে। কীভাবে শ্রীলঙ্কা পরিস্থিতি সামাল দেবে এই নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে আশা করা হচ্ছে ভারত কূটনৈতিক দিক থেকে সরকার গড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে শ্রীলঙ্কাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+