Sri Lanka: শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট পড়ল আগের তুলনায় কম, চলছে গণনা
Sri Lanka Presidential Election: শ্রীলঙ্কায় চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। শান্তিপূর্ণভাবেই আজ বিকেলে শেষ হয়েছে ভোট গ্রহণ।
ডিরেক্টর জেনারেল ইলেকশনস সামান শ্রী রত্নায়েকে জানিয়েছেন, ৭৫ শতাংশের আশেপাশে ভোট পড়েছে। ২০১৯ সালের নভেম্বরে হওয়া সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে এই পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

২২টি ইলেক্টরাল জেলার ১৩,৪০০টি বুথে আজ শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৪টে অবধি ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে। রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছেন ৩৮ জন। ১.৭ কোটি ভোটারের জনমতের ভিত্তিতেই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি।
সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোথাও কোনও হিংসা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০২২ সালে আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কায় ব্য়াপক আন্দোলন হয়েছিল। সেই ঘটনায় রাজনৈতিক পালাবদলও দেখা যায়। সেই ঘটনার পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হলো শ্রীলঙ্কায়।
বিকেল চারটের মধ্যে লাইনে দাঁড়ানো প্রত্যেকে ভোট দিয়েছেন। সরকারি আধিকারী, সেনাবাহিনীর জওয়ান ও পুলিশকর্মীরা-সহ যাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন ভোট গ্রহণ পর্বের শেষে বিকেল চারটে থেকেই তার গণনা শুরু হয়ে যায়। চার দিন আগে পোস্টাল ব্যালটের ভোট হয়েছিল।
কলম্বো সিটির ডেপুটি ইলেকশন কমিশনার এমকেএসকেকে বান্দারাম্পা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোটগণনার কাজ শুরু হয়েছে। শ্রীলঙ্কা ও অন্যান্য দেশ থেকে আসা আধিকারিকদের ধরলে নির্বাচনী পর্যবেক্ষকের সংখ্যা ৮ হাজার।
জানা গিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও নির্বাচনের এশিয়ান থেকে পর্যবেক্ষক ছিলেন ১১৬ জন। সাতজন ছিলেন দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে। পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস থেকে প্রায় ৪ হাজার স্থানীয় পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছিল। এই নির্বাচন সবচেয়ে বড় পরীক্ষা বিদায়ী রাষ্ট্রপতি রণিল বিক্রমাসিংহের। আর্থিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কা যে কিছুটা ঘুরে দাঁড়াতে পেরেছে তার কৃতিত্ব বিদায়ী রাষ্ট্রপতিই নিয়ে এসেছেন। ফলে তাঁকেই ফের দেশের মানুষ চাইছেন কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টাতেই।












Click it and Unblock the Notifications