করোনা সংক্রমণ রুখতে স্পুটনিক ভি সাধারণের জন্য সরবরাহ করা হবে শীঘ্রই, ট্রায়াল শুরু ভারতেও
স্পুটনিক ভি সাধারণের জন্য সরবরাহ করা হবে শীঘ্রই
রাশিয়ার কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি রাজধানী মস্কোতে সাধারণের জন্য এবার নিয়ে আসা হবে। যদিও এ বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে ভ্যাকসিন উৎপাদন যাতে শীঘ্রই হয় তার ওপর জোর দিয়েছিল রাশিয়া।

খুব দ্রুত শুরু হবে বিতরণ
এ মাসের প্রথমে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক জানায় যে কোভিড-১৯ ভ্যাকসিনে ডোজ সাধারণের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত হচ্ছে এবং বিভিন্ন প্রদেশে তা খুব শীঘ্রই সরবরাহ করা হবে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম ব্যাচের ভ্যাকসিন নোভেল করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করবে, গাম-কোভিড-ভ্যাক (স্পুটনিক ভি), যেটি প্রস্তুত করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি এবং তার গুণগত মান বিচার করা হয়েছে রাশয়ার স্বাস্থ্য মন্ত্রকে। এরপরই তা সাধারণের জন্য সরবরাহ করা হবে। রাশিয়ায় অদূর ভবিষ্যতে ভ্যাকসিনের প্রথম ব্যাচ বিতরণ করা হবে শীঘ্রই।'

ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদের প্রথম ভ্যাকসিন দেওয়া হবে
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী মিখাইল মুরাস্কো আগেই জানিয়ে ছিলেন যে নাগরিকদের জন্য এই পর্যায়ে ভ্যাকসিনের উৎপাদন হচ্ছে তার অর্থ তা প্রথমে সংক্রমণের ঝুঁকি রয়েছে এমন গোষ্ঠীদের দেওয়া হবে, যার মধ্যে পড়ছে শিক্ষক ও চিকিৎসকরা। এর পাশাপাশি ক্লিনিক্যাল ট্রায়ালগুলিও চলবে। প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারি প্রতিরোধ করত বিশ্বে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। ভ্যাকসিন তৈরির চাপ এতটাই যে বছরের পর বছরের বদলে তা মাসে নিয়ে আসা হয়েছে এবং দ্রুত ভ্যাকসিন বাজারে আনার চেষ্টা চলছে।

ভারতে শুরু হবে ট্রায়াল
একমাত্র রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনকেই সরকারের পক্ষ থেকে প্রথম অনুমোদন দেওয়া হয়, যাতে তারা বৃহত্তর আকারে মানুষের ওপর ট্রায়াল চালাতে পারে। এই ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে এবং তা পরবর্তী সময়ে ৪০ হাজার জনের মধ্যে সরবরাহ করা হবে। এই ভ্যাকসিন সম্পূর্ণভাবে অক্টোবর বা নভেম্বরে বাজারে আসবে বলে জানা গিয়েছে। স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল আগামী সপ্তাহ থেকে ভারতেও শুরু হবে। কারণ আরডিআইএফ ডঃ রেড্ডি ল্যাবরোটরির সঙ্গে মউ চুক্তি করেছে।

রাশিয়াতে সংক্রমণ দেখা দিচ্ছে নতুন করে
রাশিয়াতে বৃহস্পতিবার নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬,৫৯৫। গত দু'মাসে এটা সর্বাধিক বৃদ্ধি। জুন মাসের পর থেকে মস্কোতে নতুন সংক্রমণ দেখা দিল ফের ১০০০। তাই জম্য রাশিয়া সরকার দ্রুত ভ্যাকসিন বাজারে আনতে চাইছে।












Click it and Unblock the Notifications