ঘুমের ঘোরে শ্লীলতাহানি করলে তা অপরাধ নয়, রায় দিল আদালত
ঘুমের ঘোরে কী করছেন বুঝতে পারতেন না তিনি। ঘুমের মধ্যেই হেঁটে চলে বেড়াতেন গোটা বাড়ি। এমনকী রাস্তাতেও বেরিয়ে যেতেন ডালে কেল্লি (২১)। এই রোগের বশেই একদিন ঘটিয়ে ফেলেছিলেন অঘটন।
ঘুমের ঘোরে কী করছেন বুঝতে পারতেন না তিনি। ঘুমের মধ্যেই হেঁটে চলে বেড়াতেন গোটা বাড়ি। এমনকী রাস্তাতেও বেরিয়ে যেতেন ডালে কেল্লি (২১)। এই রোগের বশেই একদিন ঘটিয়ে ফেলেছিলেন অঘটন। নিজের বন্ধুর প্রেমিকার সঙ্গেই অশালীন আচরণ করে বসেন কেল্লি। সকালে কিন্তু এরকম কোনও আচরণ করেছেন তিনি সেকথা মনেই ছিল না ডালের। বেমালুম ভুলে গিয়েছিলেন সেকথা। কিন্তু বন্ধুর প্রেমিকা সেই ঘটনা ভোলেননি। সটান থানায় গিয়ে ডালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে আসেন তরুণী।

২০১৭ সালের ঘটনা একাধিক শুনানির পর শেষ ব্রিটেনের এক আদালত রায় দেয়। হয়তো অশালিন আচরণ করেছিলেন ডালে। কিন্তু সেটা সজ্ঞানে তিনি করেননি। পুরোটাই করেছেন রোগের বশে, ঘুমন্ত অবস্থায়। কাজে একে অপরাধ বলা চলে না।
২০১৭ সালের ১৭ এপ্রিল ডালে এবং তাঁর বন্ধু ও তাঁর প্রেমিকা তিন জনে মিলে নাইট ক্লাবে গিয়েছিলেন। তিন জনেই সকালে বাড়ি ফেরেন। বাড়ি ফিরেই তাঁরা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলেন। তরুণী অভিযোগ করেছেন ঘুম থেকে উঠে তিনি দেখেন যে বিছানায় তিনি প্রেমিকের সঙ্গে ঘুমিয়েছিলেন সেই বিছানায় তাঁর পাশেই ঘুমিয়ে আছেন ডালে। সঙ্গে সঙ্গে তরুণী স্থানীয় থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।
গ্রেফতার করা হয় ডালেকে। পুলিস তদন্তে নেমে জানতে পারে ডালে ঘুমের মধ্যে হাঁটা বা প্যারাসোমনিয়া রোগে আক্রান্ত। তারপরেই বেকসুর খালাস করা হয় ডালেকে।












Click it and Unblock the Notifications