প্রকাশ্যে 'মোস্ট ওয়াটেন্ড' তালিবান মন্ত্রী Sirajuddin Haqqani! মাথার দাম ৭৬ কোটি টাকা
গত কয়েকমাস হয়েছে আফগানিস্তানের দখল গিয়েছে তালিবানদের হাতে! এই অবস্থায় প্রথমবারের জন্যে প্রকাশ্যে আসলেন তালিবান সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী Sirajuddin Haqqani। যাকে কিনা আমেরিকা মোস্ট ওয়াটেন্ড জঙ্গিদের তালিকায় রেখেছে।
গত কয়েকমাস হয়েছে আফগানিস্তানের দখল গিয়েছে তালিবানদের হাতে! এই অবস্থায় প্রথমবারের জন্যে প্রকাশ্যে আসলেন তালিবান সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী Sirajuddin Haqqani। যাকে কিনা আমেরিকা মোস্ট ওয়াটেন্ড জঙ্গিদের তালিকায় রেখেছে। শনিবার তালিবানের তরফে একটি অনুষ্ঠানে অংশ নেন Sirajuddin Haqqani।

সেখানে Haqqani বলেন, আফগানিস্তানের নিরাপত্তায় যে সমস্ত পুলিশ আধিকারিকদের গলদ থাকবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রথমবার মোস্ট ওয়াটেন্ড জঙ্গি তালিকায় থাকা Sirajuddin Haqqani-ছবি সামনে আসায় চমকে উঠেছে বিশ্ব। তবে অক্টোবরেও এই জঙ্গিনেতার ছবি সামনে এসেছিল। কিন্তু সেই ছবি ঘিরে অনেক ধোঁয়াশা ছিল। তবে আজ শনিবার যে ছবি সামনে এসেছে কিংবা সরকারি চ্যানেলে দেখানো হয়েছে তা অনেক বেশি ঝকঝকে এবং স্পষ্ট। যেখানে হাক্কানিকে কালো শাল গায়ে দিয়ে দেখা গিয়েছে।
তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পরেই সেখানে সরকার তৈরি করেছে। আর সেই সরকারের পুলিশ ফোর্সের ট্রেনিং সম্পূর্ণ করেছেন এমন জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই অংশ নেন Sirajuddin Haqqani। ওই অনুষ্ঠানে প্রায় ৩৭৭ জন কর্মী, যার মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই শামিল ছিলেন। তবে আফগানিস্তানের গৃহমন্ত্রী হওয়ার পর থেকে প্রথমবারের জন্যে হাক্কানি সামনে এসে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন। আর সেখানে তিনি জানিয়েছেন, আফগান মানুষদের জন্যে অপরাধ করেছেন এমন তালিবানি সুরক্ষাকর্মীদের উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের নাগরিকরা এই সমস্ত তালিবানিদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন। আর এরপরেই ব্যবস্থা।
জানুয়ারিতে তালিবান সুরক্ষা পুলিশ এক চৌকিতে এক যুবতীর উপর গুলি চালায়। এবং তাঁকে মেরে ফেলে। কিন্তু এরপরে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় হাক্কানি। শুধু তাও নয়, সিকারক্তিতে তাঁর দাবি, তালিবানরা আগে বেশ কিছু আপত্তিজনক কাজ করেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে বলে দাবি। কার্যত বিশ্বের নজরে মোস্ট ওয়াটেন্ড জঙ্গির মুখে এমন বক্তব্য শুনে অনেকেই চমকে ওঠেন।
শুধু তাই নয়, বিশ্বের কাছে হাক্কানির আবেদন তালিবান সরকার ভয়ের চোখে না দেখার। নতুন করে আফগানিস্তানকে তৈরি করতে বিশ্বের সাহায্যের প্রয়োজন। উল্লেখ্য বলে রাখা প্রয়োজন, হাক্কানি FBI-এর মোস্ট ওয়াটেন্ডের তালিকা রয়েছে। মাথায় দাম ১০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৭৬ কোটি টাকার সমান। তবে এভাবে জঙ্গি নেতার সামনে আসার ঘটনায় বিশ্ব জুড়ে হৈচৈ কাণ্ড।












Click it and Unblock the Notifications