পাকিস্তানে শিখ তরুণীকে অপহরণের পর ধর্মান্তকরণ, জোর করে বিয়ে! ইমরানের সাহায্য চাইল পরিবার

শিখ মহিলাকে অপহরণের পর ধর্মান্তকরণ, জোর করে বিয়ে !

এক শিখ তরুণীকে অপহরণ করে নিয়ে গিয়ে তাঁকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি পাকিস্তানের। সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের এই সাম্প্রতিক ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সীমান্তের দুই পাড়ে। গোটা ঘটনার কথা তুলে ধরেন পাঞ্জাবের বিধায়ক তথা অকালী দলের নেতা মঞ্জিন্দর সিং সিরসা।

তরুণীকে অপহরণ

তরুণীকে অপহরণ

এক ভিডিওতে ওই তরুণীর পরিবার দাবি করেছে লাহোর থেকে , পরিবারের ওই তরুণীকে তুলে নিয়ে গিয়ে তাঁকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। তাঁরকে ইসলাম ধর্মে ধর্মান্তিরত করা হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, ওই তরুণীর সঙ্গে এক মুসলিম যুবকের বিয়ে দেওয়াও হয়। ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে ভারত ও পাকিস্তান দুই দেশের শিখ ধর্মাবল্মী মানুষ।

ইমরানের দ্বারস্থ পরিবার

ইমরানের দ্বারস্থ পরিবার

আর ঘটনার সমাধান চেয়ে পরিবার আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ। কাশ্মীর ইস্যুতে যখন দুই দেশের পারস্পরিক সম্পর্ক তলানিতে তখন ইমরান খান এমন এক ঘটনায় কোন সিদ্দান্তের পথে এগিয়ে যান , সেদিকে নজর সকলের।

গুণ্ডারা চড়াও হয় রাতে

পরিবারের তরফে দাবি করা হয়েছে পুলিশের কাছে গিয়েও কোনও লাভের লাভ হয়নি। অভিযোগ জানাতে গেলেই গুণ্ডারা বাড়িতে চড়াও হচ্ছে। তাঁরা জানিয়েছেন, ঘটনার দিন রাতে, গুণ্ডারা জোর করে বাড়ির ভিতর ঢুকে ওই শিখ তরুণীকে নিয়ে চলে যায়। তারপর থেকে পাকিস্তানে একের পর এক প্রশাসনিক মহলে দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+