দেশত্যাগে বাধ্য করা হয়েছে হাসিনাকে, গোপালগঞ্জ-মীরপুরে বিক্ষোভ-অবস্থান থেকে চ্যালেঞ্জ আওয়ামি লিগের

ঢাকার ধানমণ্ডিতে বাংলাদেশের জনপ্রিয় গায়ক রাহুল আনন্দের ১৪০ বছরের পুরনো বাড়ি পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। বুধবার সকালে সারা দেশ থেকে আওয়ামি লিগ নেতাদের আরও কুড়ি জনের দেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ জুড়ে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপরে ভাঙচুর ও লুটপাট অব্যাহত রয়েছে। ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আওয়ামি লিগের একের পর এক অফিসে। তার মধ্যেই অবশ্য অনেকেই শেখ হাসিনাকে দুষছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। যদিও দলের নেতা কর্মীরা তাঁর বাধ্যবাধকতা বুঝতে পেরেছেন।

bangladesh awami league

পথে আওয়ামি লিগের নেতা-কর্মীরা
ইতিমধ্যে শেখ হাসিনার মতো দেশ ছাড়ার সুযোগ পেয়েছে বিগত সরকারের কয়েকজন মন্ত্রী। সূত্রের খবর, তাঁদের অধিকাংশই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন। তবে এইসবের মধ্যেও পথে নেমেছেন আওয়ামি লিগের নেতা কর্মীরা।

প্রথম আলো-তে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার অভিযোগ করে, তার প্রতিবাদে মঙ্গলবার গোপালগঞ্চে মিছিল ও সমাবেশ করেন সেখান আওয়ামি লিগের নেতা ও কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটে এবং সন্ধে সাড়ে ছটায় গোপালগঞ্জ শহরের ব্যাঙ্কপাড়া জেলা আওয়ামি লিগের অফিসের সামনে থেকে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল জেলা শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন।

মিছিলে স্লোগান
মিছিল থেকে স্লোগান ওঠে শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মিছিলে থাকা আওয়ামি লিগের নেতা কর্মীদের হাতে ছিল দা, কুড়ুল, ঢাল, বাঁশের লাঠি, লোহার রড, লোহার পাইপ।

পরিস্থিতি মোকাবিলার আহ্বান
মিছিলের পরে চৌরঙ্গীতে হওয়া সমাবেশে আওয়ামি লিগের নেতা তথা জেলার সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন যে কোনও পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন বিএনপি-জামাত দেশে নৈরাজ্য তৈরি করতে চায় এবং দেশকে লুটপাট করে দেশকে পাকিস্তান বানাতে চায়।

মীরপুরের সমাবেশ, অবস্থান
তবে শুধু গোপালগঞ্জে নয়, মীর পুরে এখনও ভাল সংগঠন রয়েছে আওয়ামি লিগের। সেখানে তাদের যুব সংগঠন যুগ লিগ অবস্থান করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+