পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দায় হাসিনা, ভারতের পাশে দাঁড়িয়ে দিলেন সন্ত্রাস নির্মূলের বার্তা
বাংলাদেশের বুকে এখন দগদগে ঘা হয়ে আছে ঢাকার গুলশনে হোলি আর্টিজেনে জঙ্গি হামলার ঘটনা। বাংলাদেশে মাঝখানে বহু স্থানেই চোরা-গোপ্তা জঙ্গি হামলা ঘটছিল।
বাংলাদেশের বুকে এখন দগদগে ঘা হয়ে আছে ঢাকার গুলশনে হোলি আর্টিজেনে জঙ্গি হামলার ঘটনা। বাংলাদেশে মাঝখানে বহু স্থানেই চোরা-গোপ্তা জঙ্গি হামলা ঘটছিল। কিন্তু হোলি আর্টিজেন থেকে শিক্ষা নেওয়া বাংলাদেশ সরকার এখন সন্ত্রাস নির্মূলে কঠোরতা অবলম্বন করেছে। পুলওয়ামা জঙ্গি হামলাতেও তাই ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক জোড়ালো বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, 'এই চরম দুঃখের সময় আমরা ভারতবাসী এবং সেখানকার সরকারের পাশে আছি। এই হামলায় যাদের মৃত্যু হয়েছে তঁদের পরিবরকে সমবেদনা জানাচ্ছি। যারা জখম হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন তাঁদেরও দ্রুত আরোগ্য কামনা করি। '
Bangladesh PM Sheikh Hasina: At this sad moment, we stand by the people and govt of India. We offer was condolences to the members of the families who lost their dear ones. Our thoughts and prayers are speedy recovery of those who got injured. #PulwamaAttack (File pic) pic.twitter.com/4X9fGq5fcO
— ANI (@ANI) February 14, 2019
শেখ হাসিনার তাঁর এই বার্তায় আরও জানিয়েছেন যে, ' সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালনে দায়বদ্ধ। সব ধরনের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতিকেই পালন করছে। সন্ত্রাসবাদ নির্মূল করতে আমরা ভারতের-সহ আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাব।'
বাংলাদেশের সন্ত্রাস নির্মূলে ভারত বহুদিন ধরেই নানাভাবে ইনটেলিজেন্স ইনপুট দিয়ে আসছে। পশ্চিমবঙ্গে খাগড়াগড় বিস্ফোরণে জামাত-দের ঘাঁটি এবং স্লিপার সেলের তথ্য় সামনে আসার পর এই সহযোগিতা আরও বৃদ্ধি পায়। এমনকী, হোলি আর্টিজেন হামলা এবং এরপরে ছদ্মবেশে থাকা জঙ্গিদের চিহ্ন করতে ভারত যে ভাবে সহযোগিতা করেছে তাতে অভিভূত বাংলাদেশ সরকার। সন্ত্রাস নির্মূল না হলে দুই দেশের পক্ষেই যে তা সমস্যার ভালোমতোই জানেন হাসিনা। আর সেই কারণেই সন্ত্রাস নির্মূলে ভারতের পাশে থাকতে চাইছেন হাসিনা।












Click it and Unblock the Notifications