নতুন সৌরজগতের সন্ধান , রয়েছে পৃথিবীর মতো ৭টি গ্রহ
সৌরমণ্ডলের বাইরে আরও একটি নতুন সৌরজগতের খোঁজ পেলেন একদন মহাকাশ বিজ্ঞানীরা। 'নেচার' নামের একটি জার্নালে এই তথ্য প্রকাশিত হয়। জার্নালে বিজ্ঞানীদের দাবি, এই সৌরজগতটি ৩৯ আলোক বর্ষ দূরে অবস্থিত।
ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি : সৌরমণ্ডলের বাইরে আরও একটি নতুন সৌরজগতের খোঁজ পেলেন একদল মহাকাশ বিজ্ঞানী। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ছাড়াও এই নতুন সৌরজগতের সন্ধান পেয়েছে বেলজিয়ামের একটি বৈজ্ঞানিক গোষ্ঠী। বেলজিয়ামের ওই বৈজ্ঞানিকরা 'নেচার' নামের একটি জার্নালে এই তথ্য প্রকাশ করেন। জার্নালে বিজ্ঞানীদের দাবি, এই সৌরজগতটি ৩৯ আলোক বর্ষ দূরে অবস্থিত।[(ছবি) TRAPPIST-1 সৌরজগত নিয়ে অজানা তথ্য জেনে নিন একনজরে]
পৃথিবীর থেকে বহুদূরে অবস্থিত হলেও সেখানে রয়েছে পৃথিবীর মতো ৭টি গ্রহ। যাদের মধ্যে ৩টির উষ্ণতার মান পৃথিবীর উষ্ণতার সমান। এখানের প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, ৭টি গ্রহরই আকার পৃথিবীর মতো। একটি মাত্র নক্ষত্রকে কেন্দ্রে করে এখানে ৭টি গ্রহ আবর্তন করছে বলে জানা গিয়েছে।[কোন সম্ভাবনা দেখে TRAPPIST-1 সৌরজগত নিয়ে এত উৎসাহিত বিজ্ঞানীরা ]

গবেষকদের দাবি এই প্রথমবার একটি নক্ষত্রকে কেন্দ্র করে এতগুলি গ্রহের আবর্তন করা এক সৌরজগতকে প্রথমবার খুঁজে পাওয়া গিয়েছে। এর আগে সৌর জগতে কোনও নক্ষত্রকে কেন্দ্র করে এতগুলি গ্রহের সম্মেলন একসঙ্গে মেলেনি।
বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য নব আবিষ্কৃত এই সৌরজগতে প্রাণের সন্ধান করা। এছা়ড়াও সেখানে জলের কোনো চিহ্ন মেলে কীনা তা নিয়েও থাকবে বিজ্ঞানীদের গবেষণা। এই নয়া সৌরজগতের নক্ষত্রটির নাম ট্রাপিস্ট- ওয়ান। অত্যন্ত ঠাণ্ডা এই নক্ষত্রের আকার , সূর্যের দশ ভাগের এক ভাগ। এর চারদিকে গ্রহ গুলির ঘুরতে সময় লাগে দেড়দিন। সবচেয়ে দূরের গ্রহটির নিজের কক্ষপথ শেষ করতে সময় লাগে ২০ দিন বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications