করোনা ভাইরাস: স্কুল-কলেজের চলমান ছুটি বাড়লো ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত
করোনা ভাইরাস: স্কুল-কলেজের চলমান ছুটি বাড়লো ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত
করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কওমী মাদ্রাসা বাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে ৪ঠা ফেব্রুয়ারির আগেই স্কুল খোলার প্রস্তুতি শেষ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠানো হয়েছিল ।
তখন প্রাথমিকভাবে চতুর্থ, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে বলে সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ে।
কিন্তু সরকার বলছে ১৪ই ফেব্রুয়ারির আগে কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার, যা আজ অবধি চালু হয়নি।
এরই মধ্যে বাতিল হয়েছে পিএসসি, জেএসসি, এইচএসসি এবং সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা।
বিবিসি বাংলায় আরো পড়ুন:
'সরল বিশ্বাসে' করা ভুলের জন্য দায়ীরা যেভাবে পার পেয়ে যাান
কেন সৌদি-ইরান বিবাদে মধ্যস্থতার প্রস্তাব দিল কাতার
কুয়েতের আদালতে এমপি পাপুলের চার বছরের সাজা













Click it and Unblock the Notifications