রাশিয়ায় শপিং সেন্টারে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত অন্তত ৩৭, নিখোঁজ বহু
রাশিয়ার কেমেরোভো শহরে শপিং সেন্টারে আগুন লেগে জীবন্ত অগ্নিদগ্ধ হলেন অন্তত ৩৭ জন। ঘটনায় নিখোঁজ কমপক্ষে ৬৯ জন।
রাশিয়ার কেমেরোভো শহরে শপিং সেন্টারে আগুন লেগে জীবন্ত অগ্নিদগ্ধ হলেন অন্তত ৩৭ জন। ঘটনায় নিখোঁজ কমপক্ষে ৬৯ জন। এর মধ্যে অনেক শিশু রয়েছে। এছাড়াও বহু লোকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সময় রবিবারে আগুন লাগে কেমেরোভোর উইন্টার চেরি বিল্ডিংয়ের চতুর্থ তলায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে অনেকে বিল্ডিং থেকে ঝাঁপ দেন।
কয়লা উৎপাদনকারী সাইবেরিয়ান শহর কেমেরোভো দেশের রাজধামী মস্কো থেকে ১৯০০ মাইল পূর্বে অবস্থিত। ২০১৩ সালে এই শপিং সেন্টারটি খোলা হয়েছিল। এর মধ্যে সিনেমা হল, শিশুদের খেলার জায়গা সহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে।

প্রশাসনের তরফে ৬২টি দমকল ও ২৮৮জন আপতকালীন কর্মী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications