Russia-Ukraine War: ইউক্রেনের রাস্তায় খালি হাতেই থেমে গেল রাশিয়ার ট্যাঙ্ক! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া (Russia)। তার সঙ্গে লড়াই চলছে ইউক্রেনের (Ukraine)। প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বানে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। কারও হাতে রয়েছে অস্ত্র। আবার কেউ বা খালি হাতে। ইতিমধ্যেই এক ইউক্রেনীয় ব্
বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া (Russia)। তার সঙ্গে লড়াই চলছে ইউক্রেনের (Ukraine)। প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বানে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। কারও হাতে রয়েছে অস্ত্র। আবার কেউ বা খালি হাতে। ইতিমধ্যেই এক ইউক্রেনীয় ব্যক্তি উত্তর ইউক্রেনের বাখমাচের রাস্তায় খালি হাতে (hand) রাশিয়ার ট্যাঙ্ক থামিয়ে দিতে দেখা গিয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রকের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
রাশিয়ার ট্যাঙ্ককে পিছনের দিকে ঠেলছেন
ইউক্রেনের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা সেই ভিডিও-য় দেখা যাচ্ছে সেখানকার এক নাগরিক রাস্তায় থাকা রাশিয়ার ট্যাঙ্ককে পিছনের দিকে ঠেলছেন। ওই ব্যক্তি রয়েছেন খালি হাতেই। চলন্ত গাড়ির সামনে তাঁর খালি হাত রেখে ওই ব্যক্তি শরীরের সমস্ত শক্তি দিয়ে ট্যাঙ্কটিকে পিছনের দিকে ঠেলে থামানোর চেষ্টা করে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের সমর্থন
এরপরেই দেখা যাচ্ছে ওই ব্যক্তি রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ছেন। যা দেখে স্থানীয় বাসিন্দারা তাঁর দিকে ছুটে আসছেন। জানা গিয়েছে, এই ছবিটি শনিবারের। ইউক্রেনে আক্রমণের তৃতীয় দিন শনিবার বাখমাচ শহরের মধ্যে দিয়ে যাওয়া রাশিয়ার কনভয়ের অংশ ছিল। ইউক্রেনের বাসিন্দারা এই ছবি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে এমনটাও দাবি করা হয়েছে, ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিন এইভাবেই রুশ সেনার বিরুদ্ধে লড়াই করছেন।

প্রশংসায় ইউক্রেন সরকার
ওই ব্যক্তির সাহসের প্রশংসা করে ইউক্রেনের বিদেশ মন্ত্রকের তরফে আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সেই একই ব্যক্তি রাশিয়ার একটি ট্যাঙ্কের সামনে ঝুলে পড়েছেন। যার জেরে ট্যাঙ্কের অগ্রগতি রোধ হয়েছে।
ইউক্রেন সরকারের তরফে বলা হয়েছে, রাশিয়া বছরের পর বছর ধরে মিথ্যা অভিযোগ করে আসছে, ইউক্রেন তার জনগণকে বন্দি করে রেখেছে। কিন্তু বাস্তব হল, ইউক্রেনের জনগণ স্বাধীন এবং প্রয়োজনে তাঁরা খালি হাতে রাশিয়ার ট্যাঙ্ককেও থামিয়ে দিতে পারেন।

এখনও পর্যন্ত ১৪ শিশু-সহ ৩৫২ জনের মৃত্যু
এর আগে ইউক্রেনের এক সেনাকে রাশিয়ার অগ্রগতি রুখতে খেরসানের একটি সেতু ধ্বংস করতে নিজেকে উড়িয়ে দিতে দেখা গিয়েছে। ইউক্রেন সরকার দাবি করেছেন, বৃহস্পতিবার রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ১৪ শিশু সহ এখনও পর্যন্ত ৩৫২ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে ইউক্রেন থেকে ৫ লক্ষ মানুষ প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো রাশিয়ার বিভিন্ন শহরে যুদ্ধ বিরোধী বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ। রাশিয়ার ৪৮ টি শহরে বিক্ষোভের জেরে কমপক্ষে ৫৫০০ জনকে আটক করেছে সেখানকার প্রশাসন।












Click it and Unblock the Notifications