Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

River: বিশ্বের বহু নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, ক্রমেই দীর্ঘ হচ্ছে সেই তালিকা

নদীমাতৃক দেশে নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বড়ো বড়ো সভ্যতা। কেননা নদীই হল শহরের প্রাণ, আর নদীর তীরেই গড়ে ওঠে জনপদ। কিন্তু বিশ্বের বহু নদীই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে সেই তালিকা। কিন্তু কেন শুকিয়ে যাচ্ছে নদী, কী এর কারণ?

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, নদীর শুকিয়ে যাওয়ার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়ন ও জয়বায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বুকে আকর্ষণীয় ও বিখ্যাত বেশ কিছু নদী শুকিয়ে যাচ্ছে। একবার তালিকার দিকে নজর দিলেই জানা যাবে, কত বিখ্যাত নদী শুকিয়ে যাচ্ছে বিশ্বে।

World drying up river

কলোরাডো নদী- এই তালিকায় সবার উপরে রয়েছে করোলাডো নদী। মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে খরা পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমানে। তার প্রভাব পড়েছে এই নদীতে। যুক্তরাষ্টচ্রের সাতটি অঙ্গরাজ্য ও মেক্সিকোর প্রায় চার কোটি মানুষের পানীয়, কৃষি ও বিদ্যুতের জন্য এ নদীর জলের উপর নির্ভরশীল। নদী অববাহিকা রক্ষা করতে এই নদীর জল ব্যবহার কমানোর আর্জি জানানো হয়েছে।

ইয়াংসি নদী- চিনের অন্যতম নদী এটি। এই নদী এবং এর উপনদীগুলি শুকিয়ে যাচ্ছে দ্রুত। এখানেও তাপপ্রবাহ একটা মস্ত বড়ো কারণ। কেননা বর্তমানে যে তাপ্রপ্রহ তলছে তা ছয় দশকের মধ্যে সেরা। এই নদী শুকিয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে এলাকায়।

রাইন নদী- রাইন নদী প্রবাহিত হয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যে। উত্তর মহাসাগরে পড়েছে এই নদী। এই নদী ইউরোপের পণ্য পরিবহণের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে নদীটি এতটাই মজে গিয়েছে যে, এখানে জাহাজ চালানো অসম্ভব। রাইন নদীর জলস্তর ৩২ সেন্টিমিটারে নেমে গিয়েছে বহু জায়গায়।

World drying up river

পো নদী- ইতালিতে উৎস এই নদীর অ্যাড্রিয়াটিক সাগরে গিয়ে পড়েছে। লক্ষাধিক মানুষ জীবিকার জন্য পো নদীর উপর নির্ভরশীল। এই নদীর উপর কৃষিকাজ অনেকটাই নির্ভর করে রয়েছে। গত সাত দশকের মধ্যে বর্তমানে বিপজ্জনক খরাপ্রবণ হয়ে উঠেছে এলাকা। ফলে পো নদীর জল দ্রুত শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমাও সম্প্রতি মিলেছে পো নদীর তলদেশে।

লয়ার নদী- এই লয়ার নদীটি বেশ কিছু অংশ অগভীর হয়ে পড়ে রয়েছে। জলবায়ু পরিবর্তনের জেরে এই নদী-উৎসের বরফ গলে যাওয়ার নদীর প্রবাহে বিস্তর পরিবর্তন ঘটেছে। পরিবর্তন ঘটেছে জলস্তরেও। বৃষ্টির অপ্রতুলতায় বহু জায়গায় শুকিয়ে যাচ্ছে নদী। মানুষ এই নদী দিয়ে হেঁটেই পেরিয়ে যাচ্ছেন।

World drying up river

দানিয়ুব নদী- পশ্চিম ইউরোপের দীর্ঘতম নদী এটি। ১০টি দেশের উপর দিয়ে প্রবাহিত নদীটি প্রধান শিপিং চ্যানেল। এই নদীটি এতটাই মজে গিয়েছে যে রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া ড্রেজিং শুরু করেছে নদীপরিবহণ টিকিয়ে রাখতে। অপেক্ষাকৃত ভালো এই নদীর অবস্থা। তবে জলস্তর কমে যাওয়ায় হাঙ্গেরি যেতে পারছে না কোনো জাহাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+