পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম আগ্নেয়গিরি খোঁজ মিলল হাওয়াইয়ে
পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম আগ্নেয়গিরি খোঁজ মিলল হাওয়াইয়ে
পৃথিবীর বৃহত্তম সুপ্ত আগ্নেয়গিরির খোঁজ পেলেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাদের দাবি হাওয়াইয়ের পাহহোনুই বিশ্বের বৃহত্তম সুপ্ত আগ্নেয়গিরি। এটি মাওনা লোয়ার আগ্নেয়গিরির থেকে আকারে প্রায় দ্বিগুণ বলেও জানিয়েছেন গবেষকেরা। এই আগ্নেয়গিরিকেই আগে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি বলে মনে করা হত। সম্প্রতি হাওয়াই বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা 'আর্থ এবং প্ল্যানেটারি সায়েন্স লেটারস’ জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে।

আগ্নেয়গিরি নিচে ডুবো পাথরের রাসায়নিক বিশ্লেষণ সহ একাধিক নতুন পরীক্ষা নিরীক্ষার পর বর্তমানে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। পাহহোনুর প্রকৃত আকার জানতে এই আগ্নেয়গিরির সমুদ্রের তলদেশ সম্পর্কেও একটি বিশদ জরিপও চালান বলে খবর। অন্যদিকে পাহহোনুকে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম আগ্নেয়গিরি বলেও মনে করছেন গবেষকেরা। এর ম্যাগমা তাপমাত্রা প্রায় আনুমানিক প্রায় ৩,০৯২ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি।
যার অনুমান গবেষকদের মতে সমুদ্রতটের নীচে পাহহোনু আগ্নেয়গিরি প্রায় ১৭১ মাইল দীর্ঘ এবং ৫৬ মাইল প্রশস্ত। এটি হোনোলুলু থেকে প্রায় ৬২০ মাইল দূরে পাপাহানামোকুয়েকা মেরিন জাতীয় স্মৃতিসৌধে কাছে সমুদ্রতটের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে। পাহহোনুর ১৭০ ফুট লম্বা দুটি চূড়াই বর্তমানে জলের উপর থেকে দেখা যায়।












Click it and Unblock the Notifications