কিম জংকে পাশে বসিয়ে গাড়ি চালালেন পুতিন, কী উপহার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং - এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালাচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফরে।
দুই প্রেসিডেন্টের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কি আরও নিবিড় হচ্ছে? রাশিয়া ও উত্তর কোরিয়ার বৈদেশিক সম্পর্ক কি আরও উন্নত হওয়ার পথে? একাধিক প্রশ্ন উঠছে আলোচ্য মহলে।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এই ভিডিও প্রথম দেখা গিয়েছে। ক্রেমলিন নেতা চালকের আসনে বসে আছেন। বলাবাহুল্য কালো অরস ওই গাড়িটি আসলে রাশিয়ার প্রেসিডেন্টের। চালকের পাশের যাত্রীর আসনে বসে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। দুজনেই হাসিমুখে কথা বলছেন। গাড়িটি ম্যানিকিউরড পার্ক এলাকা দিয়ে যাচ্ছিল৷
শর্ট ড্রাইভের পর দুই নেতাকে পাশাপাশি হাঁটতে দেখা যায়। একটি সবুজ বনাঞ্চল ঘেরা জায়গার পাশ দিয়ে তাঁরা যাচ্ছিলেন। দুজনকে মনোযোগ দিয়ে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায়। পুতিন এই বছরের ফেব্রুয়ারিতে কিমকে রাশিয়ান নির্মিত লিমুজিন উপহার দিয়েছিলেন। ফের তাঁকে একই গাড়ি উপহার দিয়েছেন। আসলে কিম খুবই গাড়ি পছন্দ করেন। তাঁর কাছে দুটি রাশিয়ান গাড়ি আছে এখন।
সোভিয়েত যুগের জিল লিমুজিনের পরে রেট্রো স্টাইলে তৈরি অরস সেনেট। সেটি এখন রাশিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল গাড়ি। গত বছরের সেপ্টেম্বরে কিম রাশিয়া সফরে গিয়েছিলেন। পুতিন তাঁকে একটি গাড়ি দেখিয়েছিলেন।
কিমের কাছে বিলাসবহুল বিদেশি গাড়ির একটি বড় সংগ্রহ রয়েছে। কিম খুব অটোমোবাইল পছন্দ করেন বলেই খবর। তাঁকে একটি মেবাচ লিমুজিন, বেশ কয়েকটি মার্সিডিজ, একটি রোলস-রয়েস ফ্যান্টম এবং একটি লেক্সাস স্পোর্টস ইউটিলিটি গাড়িতে দেখা গিয়েছে অতীতে। তাই নিয়েও বিতর্ক আছে। কারণ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ।
উত্তর কোরিয়ার নেতা রাশিয়ার প্রেসিডেন্টকে সেই দেশের এক জোড়া পুংসান কুকুর উপহার দিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে এই ছবি ধরা পড়েছে। কিম এবং পুতিনকে কুকুরের দিকে তাকিয়ে কথা বলেছেন। কিম একটি ঘোড়াকে গাজর খাইয়ে দেন। সেই সময় পুতিন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন।
উত্তর কোরিয়া এবং রাশিয়ার নেতারা একটি চুক্তি স্বাক্ষর করেছেন। সামরিক দিক থেকে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি দেশের কেউ আক্রান্ত হলে অন্য দেশ পাশে দাঁড়াবে প্রতিরক্ষা নিয়ে। এই পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি বর্তমান সময়ে অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উত্তর কোরিয়ার কিম জং উন নতুন সম্পর্ককে "জোট" বলে অভিহিত করেছেন।












Click it and Unblock the Notifications