Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Putin Congratulates Trump: অবশেষে ট্রাম্পকে শুভেচ্ছা পুতিনের, সাহসী বলে সম্বোধন; ইউক্রেন যুদ্ধে পড়বে দাঁড়ি?

Putin Congratulates Trump: অবশেষে জল্পনার অবসান। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ (Ukraine Russia War) শুরুর পর থেকেই আমেরিকার সঙ্গে পুতিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই অবস্থায় নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পুতিন শুভেচ্ছা জানাবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল।

মস্কোর থিঙ্ক ট্যাঙ্ক ভ্যালডাই ডিসকাসন ক্লাবের তরফে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়ার (Russia US Relations) সঙ্গে সুসম্পর্ক ফিরিয়ে আনতে ও ইউক্রেন-যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি পুতিন।

PUTIN TRUMP

এর আগে বাইডেনের সরকারের বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার অভিযোগ এনেছিলেন পুতিন। রাশিয়ার মিত্রদেশের তালিকায় নেই আমেরিকা। তবে ট্রাম্পের সঙ্গে পুতিনের সুসম্পর্ক রয়েছে বলে সূত্রের খবর। পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে রাজি মস্কো।

বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা ট্রাম্পকে শুভেচ্ছা জানালেও বৃহস্পতিবার বেলা পর্যন্ত পুতিনের শুভেচ্ছাবার্তার কোনও খবর আসেনি। অবশেষে রাতে জল্পনার অবসান ঘটালেন রুশ প্রেসিডেন্ট। এদিন ট্রাম্পকে সাহসী বলেও সম্বোধন করেন পুতিন। ভরা সভায় ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। সেই অবস্থা কাটিয়ে সরাসরি প্রেসিডেন্ট পদে আসীন হওয়ায় ট্রাম্পকে সাহসী বলেন পুতিন।

প্রসঙ্গত, ২৯৫ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন মসনদে দ্বিতীয়বারের জন্য জায়গা করে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হতেই ফ্লোরিডা থেকে বক্তব্যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ভাবী মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু-সহ রাষ্ট্রনেতারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+