পুলওয়ামা হামলা নিয়ে ভারতের সুরে সুর মেলাতে বাধ্য হল চিন! রাষ্ট্রসংঘের চরম পদক্ষেপ

কাশ্মীরের পুলওয়মায় জওয়ানদের ওপর নৃশংস জঙ্গি হামলা নিয়ে ভারত যেভাষায় কথা বলেছিল, সেই একই ভাষায় কথা বলতে বাধ্য হল চিন।

কাশ্মীরের পুলওয়মায় জওয়ানদের ওপর নৃশংস জঙ্গি হামলা নিয়ে ভারত যেভাষায় কথা বলেছিল, সেই একই ভাষায় কথা বলতে বাধ্য হল চিন। তবে গোটা বিষয়টিই ঘটে গেল ঘুরপথে। উল্লেখ্য, রাষ্ট্র সংঘ তার নতুন রেজোলিউশনে ঘোষণা করেছে পুলওয়ামার ঘটনা 'ঘৃণ্য ও কাপুরুষোচিত'। এছাড়াও রেজোলিউশনে পাক আশ্রিত জঙ্গি সংগঠন জইশের নাম নিয়েছে রাষ্ট্র সংঘ। আর রাষ্ট্রসংঘের এই প্রস্তাব সামিল রয়েছে চিনও।

পুলওয়ামা হামলা নিয়ে ভারতের সুরে সুর মেলাতে বাধ্য হল চিন! রাষ্ট্রসংঘের চরম পদক্ষেপ

এক সর্বভাবরতীয় সংবাদ মাধ্যমের দাবি , প্রথমে এই প্রস্তাবের জন্য রাজি হয়নি চিন। অর্থাৎ পাক-বন্ধুত্ব অটুট রাখতে রাষ্ট্রসংঘেও জোরদার লড়াই চালিয়েছিল প্রতিবেশী ড্রাগন রাষ্ট্র। এদিকে, রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পুলওয়ামা হামলার নিন্দা করা হয়।যে প্রস্তাবে পরিষদের স্থায়ী অস্থায়ী সমস্ত সদস্যরাই সামিল ছিল। উল্লেখ্য, প্রস্তাবটিতে ভারতের সুরেই সুর মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠেচে রাষ্ট্রসংঘ। আর সেই সুরে তাল মেলাতে বাধ্য হয়েছে বেজিং! কারণ এই পরিষদের অন্যতম সদস্য চিনও।

এদিকে, 'গ্লোবাল টেরিরিস্ট' বা বিশ্বের অন্যতম কুখ্যাত সন্ত্রাসবাদী তকমায় জইশ প্রধান মাসুদ আজাহারকে আখ্যা দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত। যে জইশের হাত ধরে পুলওয়ামায় নৃশংস হামলা চালানো হয়। উল্লেখ্য, এই প্রেক্ষাপটে রাষ্ট্রসংঘ ও চিনের অবস্থান নিঃসন্দেহে প্রাসঙ্গিক হয়ে উঠল।

জারি হওয়া প্রেস বিবৃতির মধ্যে দিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য়রা জানিয়েছেন, সন্ত্রাসের যে কোনও ধরনই ভয়ঙ্কর। তবে, পুলওয়ামায় যে ধরনের সন্ত্রাস হয়েছে তাতে বিশ্বের যে কোনও প্রান্তেই শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+