জল্পনার অবসান, সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিলেন নিক প্রিয়াঙ্কা
তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের জীবনে এল নতুন সদস্য। মাতৃত্বের স্বাদ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে করে তাঁরা এই সুখবর দিয়েছেন। সুখবর প্রথম দেন প্রিয়াঙ্কা নিজে।

ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি লিখেছেন, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সারোগেসির মাধ্যমে আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।' এই ইন্সটাগ্রাম পোস্টে অভিনেত্রী ট্যাগ করেছেন নিক জোনাসকেও। এই পোষ্টটিই শেয়ার করেছেন প্রিয়ঙ্কার স্বামী, গায়ক নিক জোনাস নিজেও। ওই পোস্ট আবার তিনি স্ত্রী প্রিয়ঙ্কাকে ট্যাগ করেছেন। তারকা দম্পতির জীবনে যে সুখবর আসতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। হলিউড মহলে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে মা হবেন প্রিয়াঙ্কা। অবশেষে এল সুখবর। সন্তান পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা নিক। অবশেষে সুখবরটা দিয়েই ফেললেন জোনাস-দম্পতি। তাঁদের সংসারে আসতে এল ক্ষুদে সদস্য। আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন যে, 'আমরা সন্তান নিয়ে পরিকল্পনা করছি। ঈশ্বরের আশীর্বাদে যখন হওয়ার তখন হবে।" তাহলে কেরিয়ারে। পিগি চপস বলেছিলেন, "আমার তাতে কোনও সমস্যা নেই। নিক কিংবা আমার, আমরা দু'জনেই এতে রাজি।"প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন হুমা কুরেশি। তিনি লিখেছেন, খুশির খবর, অভিনন্দন। পূজা হেগড়ে লিখেছেন, অভিনন্দন, তোমাদের জন্য ভালোবাসা ও শুভ কামনা। লারা দত্ত মন্তব্য করেছেন, অভিনন্দন।
এই খবরের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় পাকাপাকি দাড়ি টানলেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরেছিল কয়েকদিন আগেই। সঙ্গে সঙ্গে জল্পনায় শুরু ছড়িয়ে গিয়েছিল নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন। সব বিতর্ক উড়িয়ে তারা এখন মা বাবা। সম্প্রতি তাদের বিয়ের তিন বছর উদযাপন করেছে দম্পতি। তাঁদের বিয়ে জুড়ে ছিল সমালোচনার ঝড়। কারণ নিকের থেকে বয়সে অনেকটাই বড় প্রিয়ঙ্কা। রাজস্থানের উমেদ ভবন রাজবাড়িতে হিন্দু মতে বিয়ে হয়। পরে আবার খ্রিস্টান মতে বিয়ে হয় গির্জায় গিয়ে। সব বিতর্ক এড়িয়ে সারোগেসির মাধ্যমে জন্ম নিল তাঁদের সন্তান।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications